বেশ ফুর্তিতেই আছি : শারমিন লাকি

এনটিভির সিদ্দিকা কবীরস রেসিপি আর বাংলাভিশনের ক্যারিয়ার শো আপনার আগামীর বদৌলতে শারমিন লাকি বর্তমানে একজন জনপ্রিয় অনুষ্ঠান উপস্থাপিকার নাম। বর্তমানে টিভি মিডিয়া ছাড়িয়ে যোগ হয়েছেন এফএম রেডিওর সঙ্গেও। আর সম্প্রতি শেষ করলেন নির্মাতা নুরুল আলম আতিকের নন-ফিকশনাল প্রোগ্রাম চন্দ্রবিন্দু-সারা বাংলার অনুভূতি। সাম্প্রতিক বিভিন্ন কাজ নিয়ে তার সঙ্গে কথা বলে লিখেছেন সাদেক সামি

এখন কোথায়?
এই তো ছেলে আর ছেলের বাবাকে নিয়ে time out-এ খেতে আসছি।

বিলটা কে দিচ্ছেন?
কেন ছেলের বাবা দিচ্ছেন। কারণ মা দিবসে বিলটা দেবে ছেলের বাবা আর বাবা দিবসে দেব আমি।

রেডিও জকির খবর কি?
খুবই ভালো। রেডিও ফুর্তিতে প্রোগ্রামটা করার আগে ভাবিনি এতো ভালো রেসপন্স পাবো। প্রোগ্রামটি সপ্তাহে চার দিন রবি থেকে বুধবার প্রচার হচ্ছে। মাত্র তো এক সপ্তাহ প্রচার হলো এরই মধ্যে প্রচুর সাড়া পাচ্ছি। আর বেশ মজাও পাচ্ছি। সপ্তাহে একদিন বুধবার প্রোগ্রামে একজন বিশেষ অতিথি উপস্থিত থাকেন। এ সপ্তাহে থাকছেন সিদ্দিকা কবির আপা।

ক্যারিয়ার শো আপনার আগামী আর সিদ্দিকা কবিরস রেসিপির খবর কি?
চলছে গাড়ি ফাটাফাটি। খুবই সফল দুটি প্রোগ্রাম। এনটিভির কবিরস রেসিপি প্রোগ্রামটি শিগগিরই ২০০ পর্ব অতিক্রম করতে যাচ্ছে। আর বাংলাভিশনের ক্যারিয়ার শো আপনার আগামী প্রোগ্রামটিও ১০০ পর্ব কিছুদিনের মধ্যেই পার করতে যাচ্ছে। এ ধরনের দুটি প্রোগ্রাম করতে পেরে সত্যিই নিজেকে অল লাকি মনে হচ্ছে।

সম্প্রতি নুরুল আলম আতিকের সঙ্গে নাকি কাজ করলেন?
হ্যাঁ, নুরুল আলম আতিকের ২৬ পর্বের একটি নন ফিকশনাল প্রোগ্রামের কাজ শেষ করলাম। প্রোগ্রামটির নাম চন্দ্রবিন্দু-সারা বাংলার অনুভূতি। আমার কাছে প্রোগ্রামটির আইডিয়া এক কথায় অসাধারণ মনে হয়েছে। প্রোগ্রামটিতে আমরা নির্দিষ্ট একটি বিষয় নিয়ে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের মতামত জানতে চেয়েছি। প্রোগ্রামটির বিভিন্ন পর্বের বিষয়ের মধ্যে রয়েছে বৃষ্টি, ভূত, কাক, গ্রাম, নদী, ভাষা, প্রেম ইত্যাদি।

প্রোগ্রামটিকে ভিন্ন কিছু বলতে চাইছেন কেন?
কারণ এ ধরনের আইডিয়া আর কাজের সমন্বয় আমার মনে হয় মিডিয়াতে এটাই প্রথম। কারণ প্রোগ্রামটিতে আমি শুধু একজন উপস্থাপিকাই নই, আমি প্রতিটি প্রোগ্রামের নির্দিষ্ট বিষয়ের সঙ্গেও মিশে যেতে চেষ্টা করেছি। যেমন ধরুন যেদিন প্রোগ্রামের বিষয় ভূত সেদিন আমার মেকআপও ভূতের মতো করা হয়েছে। আবার যেদিন প্রোগ্রামের বিষয় কাক সেদিন আমার চুলগুলো কাকের বাসার মতো করা হয়েছিল।

সূত্রঃ যায়যায়দিন।

Bangla Music Tags:

Post Your Comments

*
To prove you're a person (not a spam script), type the security text shown in the picture. Click here to regenerate some new text.
Click to hear an audio file of the anti-spam word

Bangla Music : Incoming search terms