বেবী নাজনীনের জন্মদিন আজ
কণ্ঠশিল্পী বেবী নাজনীনের জন্মদিন আজ। ১৯৬৫ সালের এই দিনে নীলফামারীর সৈয়দপুরে জন্মগ্রহণ করেন তিনি। ইতিমধ্যে অতিবাহিত করেছেন সঙ্গীত জীবনের প্রায় ৪০ বছর। ১৯৮৭ সালে সারগামের প্রযোজনায় বের হয় তার প্রথম সেল্ফ টাইটেল অ্যালবাম। এরপর থেকে এ পর্যন্ত ৩৮টি একক, ২০টি দ্বৈত ও তিন শতাধিক মিক্সড অ্যালবাম বেরিয়েছে। চলচ্চিত্রে এ পর্যন্ত তিনি সাড়ে ৪ হাজার গানে প্লে-ব্যাক করেছেন। ২০০৪ সালে সর্বশেষ জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন। এছাড়া বাচসাস ও সিজেএফবি পুরস্কারসহ আরো অসংখ্য পুরস্কারে ভূষিত হয়েছেন।
সূত্রঃ যায়যায়দিন।
Bangla Music Tags: বেবী নাজনীনRelated posts
Bangla Music : Incoming search terms

Post Your Comments