বিবিসির নবনীতার লালনগীতির অ্যালবাম আসছে বন্ধু দিবসে

নবনীতা চৌধুরীর কণ্ঠস্বর শোনা যায় বিবিসি বাংলায়, খবর পড়েন। এবার তিনি গাইলেন লালনের গান। ৫ আগস্ট বন্ধু দিবস উপলক্ষে বেরোচ্ছে নবনীতা চৌধুরীর প্রথম অ্যালবাম আমি যন্ত্র, তুমি যন্ত্রী। বের করছে গানচিল। লালন ফকিরের ১০টি গান নিয়ে সাজানো এই অ্যালবামের সংগীতায়োজন করেছেন আইয়ুব বাচ্চু। অ্যালবামের মোড়কে ভূমিকায় নবনীতা লিখেছেন, ‘ভালো কাপড় পরি, ভালো খাই, ভালো ঘরে থাকি, তবু মনে শান্তি পাই না, স্বস্তি আসে না প্রাণে। কিসের যে অভাব, তা ঠিক বুঝতে পারি না; তাই অস্বস্তি বাড়ে আরও। একদিন টের পেলাম, যতটুকু সময় গান গাই ততটুকু সময় সেই অশান্তি থাকে দূরে। লালনের গান গাইলে সেই পরম শক্তিমানের সঙ্গে সরাসরি সম্পর্ক স্থাপনের বোধ হয়, কথোপকথনের তৃপ্তি হয়। লালনের ১০টি গান সবার শান্তির বাহন হোক। তাঁরাও কথা বলুন সর্বশক্তিমানের সঙ্গে এই গান÷লো দিয়ে-সেটাই প্রত্যাশা।’

নবনীতার গান প্রসঙ্গে আইয়ুব বাচ্চু বলেন, ‘যখন এবি কিচেনে নবনীতা এল, ওর গান শুনলাম-আমার মনে হলো, অসাধারণ ওর কণ্ঠ! কোথায় যেন এক ধরনের মোহনীয়তায় আচ্ছন্ন। আরও বোঝা গেল সাঁইজির গান ওর আত্মস্থ।’ এবারই প্রথম লালনের গানের সংগীতায়োজন করলেন আইয়ুব বাচ্চু। তিনি জানান, লালনের গানের প্রতি সব সময়ই তাঁর একটা দুর্বলতা ছিল। কিন্তু এত দিন পছন্দমতো শিল্পী না পাওয়ায় কোনো অ্যালবাম করা হয়নি। গানচিলের উপদেষ্টা নকীব খান বলেন, ‘এক অনুষ্ঠানে নবনীতার গান শুনে মুগ্ধ হয়েছিলাম, আর সেদিনই গানচিল থেকে ওর অ্যালবামটি বের করতে উদ্যোগী হই।

সূত্রঃ দৈনিক প্রথম আলো

Bangla Music Tags: , , , ,

Related posts

Post Your Comments

Bangla Music : Incoming search terms