বিনু আহমেদের একক অ্যালবামের মোড়ক উন্মোচন
একজন প্রতিশ্রুতিশীল কণ্ঠশিল্পী বিনু আহমেদ। ছোটবেলা থেকে সঙ্গীতের সঙ্গে জড়িয়ে আছে তার নাম। তিনি বাংলাদেশ বেতার ও বাংলাদেশ টেলিভিশনের একজন নিয়মিত কণ্ঠশিল্পী। বিভিন্ন সময়ে বিনু আহমেদের একাধিক গানের ক্যাসেট/সিডি প্রকাশিত হলেও এবার বাংলা নববর্ষ উপলক্ষে ইমপ্রেস অডিও ভিশন লিমিটেডের ব্যানারে বিনু আহমেদের প্রথম একক অডিও গানের সিডি ভালোবাসার অসীম নীল আকাশ বের হয়েছে। অ্যালবামটির সঙ্গীত পরিচালনা করেন ফরিদ আহমেদ। ১ এপ্রিল বসুন্ধরা সিটি স্টার সিনে প্লেক্সে-এ অ্যালবামটির মোড়ক উন্মোচন করা হয়। মোড়ক উন্মোচন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি কবি আসাদ চৌধুরী, পুলিশ কমিশনার নঈম আহমেদ, পুলিশের আইজি নূর মোহাম্মদ ও ফরিদুর রেজা সাগর।
Bangla Music Tags: আসাদ চৌধুরী
Post Your Comments