বিটিভিতে আনন্দমেলায় বেবী নাজনীন
ঈদের আনন্দমেলায় আসছেন জাতীয় পুরস্কারপ্রাপ্ত সঙ্গীত তারকা বেবী নাজনীন৷ তিনি সম্পূর্ণ নতুন আধুনিক ধারার একটি গান নিয়ে উপস্থিত হবেন এবারের আনন্দমেলায়৷ চলচ্চিত্র সঙ্গীত পরিচালক আলী আকরাম শুভর সুর ও সঙ্গীতে গানের কথা লিখেছেন কবীর বকুল৷ বিটিভির ইনডোর স্টুডিও এবং আউটডোর লোকেশনে ইতিমধ্যেই গানটির চিত্রায়নে অংশগ্রহণ করেছেন বেবী নাজনীন৷ ঈদের দিন রাত সাড়ে ১০টায় বিটিভির আনন্দমেলায় গানটি প্রচারিত হবে৷ গানের কথা- পাখি উড়ে যায় উড়ে খোলা আকাশে… পাতা ঝরে যায় ঝরে যায় ঝড়ে বাতাসে…৷ আনন্দমেলা প্রযোজনা করেছেন সৈয়দ জামান৷
উত্সঃ দৈনিক যায়যায়দিন।
Bangla Music Tags: Baby Naznin, আনন্দমেলা, বিটিভি
Post Your Comments