বিজ্ঞাপনচিত্রে পিতা-পুত্র
প্রথমবারের মতো বিজ্ঞাপনচিত্রের মডেল হলেন হাবিব। একই বিজ্ঞাপনে মডেল হয়েছেন তাঁর বাবা ফেরদৌস ওয়াহিদ। একটি বেসরকারি ব্যাংকের বিজ্ঞাপনে তাঁরা প্রথমবারের মতো মডেল হলেন। এটি নির্মাণ করছেন অমিতাভ রেজা।
এর আগে অনেক বিজ্ঞাপনচিত্রের সংগীত নির্মাণ এবং সেগুলোতে কণ্ঠ দিলেও এবারই প্রথম ক্যামেরার সামনে দাঁড়ালেন ফেরদৌস ওয়াহিদ ও হাবিব ওয়াহিদ।
ফেরদৌস ওয়াহিদ বলেন, ‘ক্যামেরার সামনে দাঁড়ানোর ব্যাপারে আমার এমনিতেই আগ্রহ আছে। এবার বিজ্ঞাপনে কাজ করতে পেরে ভালো লাগছে। আমার বিশ্বাস, আমাদের ভক্ত ও শ্রোতারা এটি ভালোভাবেই গ্রহণ করবে।’
বিজ্ঞাপনে মডেল হওয়া প্রসঙ্গে হাবিব বলেন, ‘নতুন বিজ্ঞাপনচিত্রটির পাণ্ডুলিপি আমার কাছে ভালো লেগেছে। আমার আর বাবার ব্যক্তিত্ব ফুটে উঠবে এখানে। আশা করি টিভির পর্দায় এটি ভালো লাগবে।’
এর আগে ফেরদৌস ওয়াহিদ নিজের পরিচালনাসহ কয়েকটি নাটকেও অভিনয় করেছেন।
ফেরদৌস ওয়াহিদ ও হাবিবকে নিয়ে নির্মিতব্য বিজ্ঞাপনচিত্রের চিত্রধারণ এরই মধ্যে শেষ হয়েছে। নির্মাতা প্রতিষ্ঠান সূত্রে জানা গেছে, সম্পাদনাসহ নতুন এ বিজ্ঞাপনের চূড়ান্ত কাজ করতে নির্মাতা অমিতাভ রেজা সিঙ্গাপুরে গেছেন। ১ ফেব্রুয়ারি থেকে এটি প্রচার শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে।
সূত্রঃ প্রথম আলো।
Bangla Music Tags: Ferdous Wahid, Habib Wahid

Post Your Comments