Balam Featuring Julee
প্রথম একক অ্যালবামের ব্যাপক সফলতার পর বালাম এবার শ্রোতাদের উপহার দিচ্ছেন ছোট বোন জুলির একক অ্যালবাম। নাম রেখেছেন বালাম ফিচারিং জুলি। অ্যালবামে গান রাখা হয়েছে ৮টি। গানগুলোর শিরোনাম অঝোর বৃষ্টি, অনুভব, তারা গুনি, নাগরদোলা, ভালবাসার উৎসবে, তবে কি হবে, বিস্ময় ও সুখ পাখি। এর মাঝে ৫টি গান এককভাবে গেয়েছেন জুলি। একটি গেয়েছেন বালাম। বাকি দুটি গান দ্বৈতভাবে গেয়েছেন বালাম ও জুলি। এছাড়া বাড়তি আকর্ষণ হিসেবে রাখা হয়েছে একটি ইনস্ট্রুমেন্টাল। এ প্রসঙ্গে বালাম বলেন, আমার অ্যালবামেও ৮টি গান আর একটি ইনস্ট্রুমেন্টাল ছিল। ইনস্ট্রুমেন্টালের প্রতি আমার একটা দুর্বলতা আছে। আমার সব অ্যালবামেই শ্রোতারা একটি করে ইনস্ট্রুমেন্টাল পাবেন। এ অ্যালবামের গান সম্পর্কে তিনি আরো বলেন, আমি সচরাচর মেলোডি গান করি। এ অ্যালবামের গানগুলোতেও রয়েছে অসম্ভব মেলোডি। একটি ছাড়া সব গানই ফিউশন করেছি। সেই সঙ্গে বেশির ভাগ গানেই হামিং রয়েছে। আমার অ্যালবামের হামিং পার্টগুলো শ্রোতারা খুব পছন্দ করেছে। আশা করি, এ অ্যালবামের হামিংগুলোও শ্রোতাদের ভালো লাগবে। অ্যালবামটি যেহেতু পহেলা বৈশাখ উপলক্ষে বের হচ্ছে, তাই পহেলা বৈশাখের ওপর একটি গান করেছি। গানটি জুলি আর আমি গেয়েছি।
উল্লেখ্য, বালামের প্রথম অ্যালবামের রেশ এখনো কাটেনি। এর মাঝে ঈদ এবং ভালোবাসা দিবস নিয়ে অডিও বাজারের দুটি উৎসব কেটে গেছে। শ্রোতারা এখনো তার গান শুনছেন এবং অপেক্ষা করছেন বালামের পরবর্তী কাজের জন্য। প্রায় ৪ মাস আগে শুরু করে চলতি মাসেই বালাম শেষ করেছেন ছোট বোন জুলির অ্যালবামের কাজ। আগামী মাসের ৭/৮ তারিখে অ্যালবামটি বাজারে আসবে বলে জানিয়েছেন অ্যালবামটির প্রযোজনা প্রতিষ্ঠান সঙ্গীতা কর্তৃপক্ষ।
সূত্রঃ যায়যায়দিন।
মার্চ ২৯, ২০০৮।
Balam Featuring Julee (Julie)

The Album Balam Featuring Julee (Julie) have been uploaded.
Album Balam Featuring Julee (Julie) song list:
- Aajhor Bristi / অঝোর বৃষ্টি
- Bhalobashar Utshob / ভালোবাসার উৎসব
- Bishoy / বিষয়
- Eka (Instrumental) / একা
- Nagor Dola / নাগর দোলা
- Onubhob / অনুভব
- Sukh Pakhi / সুখ পাখী
- Tara Guni / তারা গুনি
- Tobe Ki Hobe / তবে তাই হবে
You can listen to the full album at Evergreen Bangla Music: http://music.evergreenbangla.com/music/index.php?action=album&id=525
April 18, 2008.
Bangla Music Tags: Balam, Julee, বালাম
balam and july
balam and julie
bangla
nice………
nice……
i m sumon, from bangladesh.i m sumon, from bangladesh.i m sumon, fromi m sumon, from bangladesh. bangladesh.
i m sumon, fromi m sumon, from bangladesh. bangladesh.i m sumon, i m sumon, from bangladesh.from i m sumon, from bangladesh.bangladesh.