বারইয়ারহাট কলেজে রিংকু ও মুহিনের কনসার্ট
স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে মিরসরাইয়ের বারইয়ারহাট কলেজে আয়োজিত কনসার্ট জমেছিল তারুণ্যের বাধভাঙা আনন্দ আর উচ্ছ্বাসে। হই-হুল্লোড়, নাচানাচি আর গলা ফাটিয়ে গান গেয়ে প্রায় তিন ঘণ্টা সময় কাটিয়েছেন কলেজের একঝাক তরুণ তরুণী। গত শনিবার বিকালে এ কনসার্টের আয়োজন করে কলেজ কর্তৃপক্ষ। হালের জনপ্রিয় দুই শিল্পী ক্লোজআপ ওয়ান তারকা রিংকু ও মুহিনসহ অন্য শিল্পীরা গেয়ে শোনান জনপ্রিয় বেশ কয়েকটি গান।
যেখানে সীমান্ত তোমার সেখানেই বসন্ত আমার জনপ্রিয় শিল্পী কুমার বিশ্বজিতের গাওয়া এ গান গেয়ে অনুষ্ঠান শুরু করেন শিল্পী শেখ মহসীন। এরপর চুমকি চলেছে একা পথে ও এক আকাশ তারা তুই গান গেয়ে শোনান শেখ মহসীন। এরপর স্টেজে ওঠেন ক্লোজআপ ওয়ান তারকা রিংকু। তিনি শুরু করলেন এসব দেখি কানার হাট বাজার দিয়ে। আরো গাইলেন আমার ঘরে জ্বালা বাইরেও জ্বালা। ক্লোজআপ ওয়ান খ্যাত অপর তারকা শিল্পী মুহিন গাইলেন নিটোল পায়ে রিনিক ঝিনিক। মুহিন আরো গাইলেন যে মাটি বুকে ঘুমিয়ে আছে লক্ষ মুক্তি সেনা।
চট্টগ্রামে কেমন লাগছে জানতে চাইলে মুহিন বলেন, এখানকার অডিয়েন্স কনসার্ট দারুণ উপভোগ করেন। কনসার্ট দেখতে এতো ভিড় হবে আগে বুঝতেই পারিনি।
স্বাধীনতা দিবস উপলক্ষে সকালে ক্যাম্পাসে শুরু হওয়া এ অনুষ্ঠানে কলেজের শিক্ষার্থীদের পরিবেশনায় গান, নাচ ও আবৃত্তি অনুষ্ঠিত হয়।
সূত্রঃ যায়যায়দিন।
Bangla Music Tags: মুহিন, রিংকু
Post Your Comments