বাপ্পি লাহিড়ীর আবদার
ইনডিয়ার স্বনামধন্য মিউজিক ডিরেক্টর বাপ্পি লাহিড়ী একটি ভুল দাবি করে বসেছেন। তিনি বলছেন, গোল্ডেন ভয়েস আশা ভোসলে সবচেয়ে বেশি গান করেছেন তার সুরে। আশাজির জন্য তার সুরারোপিত গানের সংখ্যা ৫০০। কিন্তু পরিসংখ্যান বলছে আশা ভোসলে সবচেয়ে বেশি গান গেয়েছেন রাহুল দেব বর্মণের সুরে। সংখ্যাটি বাপ্পির দাবির চেয়ে ঢের বেশি- ৮৪২! কারো কারো মতে বাপ্পি লাহিড়ির এ ভুল দাবির কারণ রাহুল দেব বর্মণের সঙ্গে রেষারেষি। কিন্তু বাপ্পি কখনোই রাহুলের কাছাকাছি জনপ্রিয় নন। তার সুরারোপিত গানের মুভি হিট হওয়ার সংখ্যাও কম। সুরকসা, ডিস্কো ডান্সার, টারজান, মাওয়ালি, হিম্মতওয়ালা, তোফা, ডান্স ডান্স ছাড়া বাপ্পির অন্য কোনো মুভির গান সেভাবে সুপারহিট হয়নি।
যায়যায়দিন, সেপ্টেম্বর ১৬, ২০০৭
Bangla Music Tags: Bappi Lahiri, বাপ্পী লাহিড়ী
Post Your Comments