বাপ্পা-শান্তনুর অ্যালবাম বহমান
দু’পাড় ছুয়ে বহমান নদী/হঠাৎ যদি থেমে যেতো/বলার মতো এক গল্প হতো/আমার মরচে পড়া এ দেশটা যদি/সূর্যের আলো খুজে পেতো/দেখার মতো এক দৃশ্য হতো…। যদি রাজনীতিবিদরা গিটার হাতে/স্লোগানে সুর বেধে নিতো/শোনার মতো এক গান হতো…। গানের কথায় এমনই ব্যতিক্রমী ভাবনা আর নতুনত্ব নিয়ে সম্প্রতি প্রকাশিত হয়েছে বাপ্পা মজুমদার ও শান্তনু বিশ্বাসের দ্বৈত অ্যালবাম বহমান। বাপ্পা মজুমদারকে এক নামে সবাই চিনলেও শান্তনু বিশ্বাস সঙ্গীতাঙ্গনে নতুন এক নাম। তবে এ অ্যালবামের গানগুলো শুনলে তাকে মোটেই নতুন মনে হবে না। তার লেখা ও সুরে এ কথার সুস্পষ্ট প্রমাণ রয়েছে।
এ প্রসঙ্গে বাপ্পা মজুমদার বলেন, শান্তনু দা’র গানের কথা ও সুরে শাশ্বত বাংলা গানে পরিচ্ছন্নতার ছাপ রয়েছে। অসাধারণ গান লেখেন তিনি, সুরও করেন অসাধারণ। মানুষ হিসেবেও অসাধারণ তিনি। এমন একজন গুণী মানুষের সঙ্গে মিশতে পেরে, কাজ করতে পেরে নিজেকে ধন্য মনে হচ্ছে।
উল্লেখ্য, বহমান অ্যালবামটি প্রযোজনা করেছে অগ্নিবীণা। অ্যালবামে গান রয়েছে ১০টি। দু’পাড় ছুয়ে বহমান নদী, দূর থেকে দেখো, আমার মন পবনের নাইয়া, মাথার ওপর ছাদ আছে এবং কেউ দেখেনি শিরোনামের পাচটি গান গেয়েছেন বাপ্পা মজুমদার। শান্তনু বিশ্বাসের গাওয়া গানগুলোর মধ্যে রয়েছে, যে আকাশ ধরতে চায়, হাতটাকে ছুয়েছো, সকাল বিকাল ভাবি, মুখ থেকে ওর বের হওয়া এবং তার আলতা দেয়া পায়েতে।
সূত্রঃ যায়যায়দিন।
Bangla Music Tags: বাপ্পা মজুমদারRelated posts
Bangla Music : Incoming search terms
- bangla (2) - বাপ্পা (1) - আমার মন পবনের নাইয়া (1) -

Post Your Comments