বাপ্পা ফিচারিং সন্দীপন

বাপ্পা মজুমদারের সঙ্গীত পরিচালনায় বাপ্পা ফিচারিং সন্দীপন এর দ্বিতীয় রিমিক্স অ্যালবাম টৃবিউট টু এস ডি বর্মণ অ্যান্ড আর ডি বর্মণ৷ সম্প্রতি প্রযোজনা প্রতিষ্ঠান সাউন্ড মেশিন মুক্তি দিয়েছে অ্যালবামটি৷ বাংলা গানের দুই কিংবদন্তি এস ডি বর্মণ ও আর ডি বর্মণকে উত্সর্গ করা এ অ্যালবামে এস ডি বর্মণের চারটি ও আর ডি বর্মণের ছয়টি গান রাখা হয়েছে৷ এস ডি বর্মণের গানগুলো হলো বর্ণে গন্ধে ছন্দে গীতিতে, কে যাসরে ভাটিগাঙ বাইয়া, শোনো গো দক্ষিণ হাওয়া, ঝিলমিল ঝিলমিল ঝিলের জলে৷ আর ডি বর্মণের গানগুলো হলো যেতে যেতে পথে, শোনো মন বলি, ফিরে এসো অনুরাধা, তোমাতে আমাতে, মনে পড়ে রুবি রায়, মন মাঝিরে৷ অ্যালবাম সম্পর্কে সন্দীপন বলেন, একজন শিল্পী হিসেবে সব ধরনের গান করলেও ফোক গানের প্রতি আমার একটা আলাদা দুর্বলতা রয়েছে৷ তাছাড়া এস ডি বর্মণ ও আর ডি বর্মণ আমার অসম্ভব প্রিয় দুই শিল্পী৷ বাংলা গানের ইতিহাসে এ দুই শিল্পীর ব্যাপক কন্টৃবিউশন রয়েছে যা এ প্রজন্মের অনেক শ্রোতারই জানা নেই৷ তাই এ প্রজন্মের শ্রোতাদের কাছে বাংলা গানের এ দুই কিংবদন্তিকে পরিচয় করিয়ে দেয়া, সেই সঙ্গে এ দুই শিল্পীর পুরনো শ্রোতাদের কাছে গানগুলোকে নতুন করে উপস্থাপন করার জন্যই আমার এবং বাপ্পা মজুমদারের এ ক্ষুদ্র প্রয়াস৷ আশা করি, সব ধরনের শ্রোতাদের কাছেই ভালো লাগবে গানগুলো৷ উল্লেখ্য, বাপ্পা মজুমদারের সঙ্গীত পরিচালনায় এর আগে মুক্তি পাওয়া সন্দীপনের সোনা বন্ধু অ্যালবামটি ব্যাপকভাবে সফল হয়েছিল৷ এ অ্যালবামটিরও সফলতা নিয়েও বেশ আশাবাদী বাপ্পা মজুমদার, সন্দীপন ও প্রযোজনা প্রতিষ্ঠান সাউন্ড মেশিন৷

উত্সঃ দৈনিক যায়যায়দিন।

Bangla Music Tags: ,

Related posts

Post Your Comments

Bangla Music : Incoming search terms