বাপ্পা-চাদনীর বাগদান

Bappa-Chadniসমস্ত জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে সঙ্গীত শিল্পী বাপ্পা মজুমদার ও অভিনেত্রী মেহবুবা চাদনীর বাগদান হয়ে গেল ২১ মার্চ শুক্রবার। ধানমন্ডির একটি রেস্টুরেন্টে বাগদান অনুষ্ঠান হয় বলে জানিয়েছেন বাপ্পা মজুমদারের বন্ধু-বান্ধবরা। বাগদান অনুষ্ঠানে বাপ্পা মজুমদারের ঘনিষ্ঠ বন্ধু-বান্ধবরা উপস্থিত থাকলেও পরিবারের কেউই উপস্থিত ছিলেন না বলে জানা গেছে। অনুষ্ঠানে চাদনীর বাবা-মা, ভাই-বোন ও ভগ্নিপতিসহ পরিবারের প্রায় সবাই উপস্থিত ছিলেন।

বাপ্পা-চাদনীর বাগদান এবং পরবর্তী বিয়ের প্রক্রিয়া সম্পর্কে বাপ্পার পরিবারের সম্মতি রয়েছে কি না এ ব্যাপারে বিস্তারিত জানা না গেলেও চাদনীর ভাবী নৃত্যশিল্পী ফারজানা খান ইলা জানিয়েছেন, পারিবারিক সম্মতিতেই এ বাগদান অনুষ্ঠিত হয়েছে। ইলা আরো জানিয়েছেন, এ জুটির বিয়ের অনুষ্ঠান আগামী জুলাই মাসে অনুষ্ঠিত হবে। বাপ্পা ও চাদনী ভিন্ন ভিন্ন ধর্মের অনুসারী। সে ক্ষেত্রে বিয়েটা কোন রীতিতে অনুষ্ঠিত হবে এ ব্যাপারে জানতে চাইলে ইলা বলেন, এটা এখনো ঠিক করা হয়নি। দুজনের বোঝাপড়ার মাধ্যমে পরবর্তী সময়ে ঠিক করা হবে বলে জানান তিনি।

সূত্রঃ যায়যায়দিন।

Bangla Music Tags:

Related posts

Post Your Comments

*
To prove you're a person (not a spam script), type the security text shown in the picture. Click here to regenerate some new text.
Click to hear an audio file of the anti-spam word

Bangla Music : Incoming search terms

    বাপ্পা চাদনী (1) - বাগদান (1) -