বাংলা মিউজিক - একটি ই-মেইল
মাকসুদ নামে এক বন্ধু সকালে একটি ই-মেইল করেছেন আমাদের মিউজিক বিভাগে। আমরা যথাযথ ভাবে চেষ্টা করেছিলাম মেইলের উত্তর দিতে। কিন্তু তিনি ভুল ই-মেইল এড্রেশ দেয়ায় আমাদের উত্তরটি ফেরত এসেছে। তিনি অভিযোগ করেছেন যে, তিনি আমাদের কোন মিউজিক ফাইল ওপেন করতে পারছেন না। কেউ কেউ তার কম্পিউটারের নিজস্ব সেটিংস-এর জন্য এ ধরনের সমস্যার সম্মুখীন হতে পারেন। প্রথমতঃ এভারগ্রীণ বাংলা মিউজিক উপভোগ করতে হলে কম্পিউটারে "রিয়েল প্লেয়ার" ইনস্টল থাকতে হবে। এটার বেসিক ভার্শনটা ফ্রীতে ডাউনলোড করা যায়। দ্বিতীয়তঃ কোন মিউজিক ফাইলে ক্লিক করলে মিউজিক শোনার জন্য একটা প্লেয়ার পপ-আপ উইন্ডোতে ওপেন হয়। সুতরাং খেয়াল রাখুন যাতে আপনার কম্পিউটারের পপ-আপ ব্লোকার গুলো এটাকে ব্লক করে না রাখে। আর একটা কথা, আমাদের জানা মতে এই সাইট থেকে মিউজিক ডাউনলোড করার ব্যবস্থা থাকার কথা না।
কারো কোন প্রশ্ন থাকলে আমাদের কে মেইল করুনঃ music@evergreenbangla.com । মেইলের সাথে অবশ্যই আপনার সঠিক ই-মেইল এড্রেশ দিবেন যাতে প্রয়োজনে আমরা আপনার সাথে যোগাযোগ করতে পারি।
ধন্যবাদ,
এভারগ্রীণ বাংলা মিউজিক টীম।
Bangla Music : Incoming search terms
- বাংলা মিউজিক (8) -

Post Your Comments