বাংলা গান নতুন মোড় নিচ্ছে

Posted by Bangla Music on Dec 19th, 2008 and filed under Features. 1,436 views. You can follow any responses to this entry through the RSS 2.0. You can leave a response or trackback to this entry

বাংলা গান নতুন মোড় নিচ্ছে

এবারের ঈদে প্রকাশিত হয়েছে বিভিন্ন শিল্পীর একক, মিশ্র অডিও অ্যালবাম। তবে সংখ্যাটা গত ঈদের তুলনায় কম। প্রকাশিত অ্যালবামগুলো থেকে কয়েকটি অ্যালবাম শুনে অডিও সমালোচনা লিখেছেন সংগীতশিল্পী কনকচাঁপা

এবার ঈদে বেশ কিছু অডিও অ্যালবাম শোনার সুযোগ হয়েছে। দু-একটা বাদে বাকি অ্যালবামগুলো শুনে মনে হলো-হঠাৎ কিন্তু সন্তর্পণে বাংলা গান নতুন মোড় নিচ্ছে। এ ধারা অব্যাহত থাকলে আশা করি কারিগরি সাহায্য ছাড়াই সুন্দর কণ্ঠ, সুন্দর গান বাংলার গানের ভাণ্ডার সমৃদ্ধ করবে। শ্রোতারা আরও বেশি করে অ্যালবাম কেনার অভ্যাস করবে। অডিও কোম্পানিও এটিকে শুধু বিপণন ভাববে না। বাঁচবে ভালো গান, বাঁচবে শিল্পীসমাজ।

এন্ড্রু কিশোর
এই কপালে সুখ সইলো না (সংগীতা)
স্বর্ণকণ্ঠের অধিকারী এন্ড্রু কিশোরের কণ্ঠে সব গানই মানিয়ে যায়-এ গানগুলো আবার তা প্রমাণ করল। তবু গান বাছাই, মিউজিক ভিডিও-এসব কিশোরদা নিজে করলে আরও ভালো হবে। প্রচ্ছদ ও উপস্থাপনা সুন্দর।

বাপ্পা মজুমদার
সূর্যস্মানে চল (জি সিরিজ)
বাপ্পা তাঁর নিজস্ব গায়কি ও সুর দিয়ে আগেই শ্রোতার মন কেড়েছেন। এই অ্যালবামে নিজেকে ভাঙার চেষ্টা করেছেন এবং এখানেও তিনি সফল। সংগ্রহে রেখে শোনার মতো নতুন এ অ্যালবাম শ্রোতারা সাদরে গ্রহণ করবে বলেই আমার বিশ্বাস। শেষে সঞ্জীবদার গানটি শুনে মন খারাপ হয়ে যায়। ভালো মানুষেরা কেন চলে যায়?
সব সময় ভালো গানের অ্যালবাম প্রকাশের প্রচেষ্টার জন্য জি সিরিজকে ধন্যবাদ।

মনির খান
একবার এসে দেখে যাও (বিসি প্রোডাকশন)
‘আশায় আশায় বসে আছি’ গানটি শুনে এ রকম বাউলগানে মনির খানকে বেশি করে পেতে শ্রোতারা আশায় বুক বাঁধবে। ‘চোখ কাঁদে অনেক পরে’ গানের কথাটি স্পর্শকাতর। বাকি গানগুলোর বাঁক থেকে বের হয়ে এলে শ্রোতারা নতুন কিছু পাবে, যা তাঁর থেকে আশা করা যায়। সামগ্রিকভাবে সুন্দর একটি অ্যালবাম।

আসিফ
এক ফোঁটা অশ্রু (সিএমভি)
শিরোনামের গানটি আসিফের জনপ্রিয় গানের তালিকার দৈর্ঘ্য বাড়াবে। আসিফের গায়কি আরও শক্তিমান, পরিশীলিত হচ্ছে-এ অ্যালবাম এর প্রমাণ রাখে। শুকনো পাতার রঙে অদ্ভুত বিরহ ফুটে উঠেছে। প্রচ্ছদের সব ছবিই সুন্দর।

মমতাজ
ঝাক্কাস (সংগীতা)
মমতাজ তাঁর কণ্ঠের জাদু, বুদ্ধিদীপ্ত পরিবেশনায় শ্রোতাদের বুঁদ করে রেখেছেন-তাও বহুদিন হয়ে গেল। এখন বোধহয় বাণিজ্যিক দিক না ভেবে বেশি করে মরমি, আধ্যাত্মিক, বিচ্ছেদ গান গেয়ে শ্রোতাদের চাহিদা শতভাগ পূরণের দিন এসেছে তাঁর। বুদ্ধিমতী মমতাজ নিশ্চয়ই তা মনে রেখে কাজ করবেন। এ অ্যালবামের মিউজিক ভিডিওতে মমতাজ নিজে থাকলেই আরও দৃষ্টিনন্দন হতো। প্রচ্ছদ সুন্দর।

হায়দার হোসেন
স্বপ্ন (রেজ রেকর্ড)
প্রেম-ভালোবাসা, তুমি-আমি, আর বিরহের বাজারে একটু অন্য ধারার গান শুনতে ভালো লাগে। তবে গানগুলো সুরলহরী না ভেবে গল্পগাথা মনে করলেই শুনে সুখ পাওয়া যায়। ‘নারী’ গানটিতে যুদ্ধ যুদ্ধ ভাব না এনে মায়াময় ছন্দে গাঁথলে আরও ভালো লাগত। জানি না হায়দার হোসেন নারীদের ‘এক-এগারো’র সরকার মনে করলেন কি না! প্রচ্ছদ সুন্দর।

মেহরীন
তুমি আছ বলে (লেজার ভিশন)
মাদকতাময় কণ্ঠের অধিকারী মেহরীনের অ্যালবামটি শ্রোতাদের ভালো লাগবে। প্রায় সব গানের যন্ত্রানুষঙ্গই শ্রুতিতে শান্তি এনে দেয়। শুধু দেশের গণ্ডিতে, বাংলা ভাষায় আটকে না থেকে মেহরীনের উচিত আন্তর্জাতিক অঙ্গনে নিজেকে ছড়িয়ে দেওয়া। গায়নভঙ্গি-উচ্চারণ তা-ই দাবি করে। প্রচ্ছদের ছবিগুলো আলো-আঁধারের এক মুনশিয়ানার খেলা দেখিয়েছে। সব মিলিয়ে সুন্দর।

মনোয়ার হোসেন টুটুল
আবার দেখা হবে (লেজার ভিশন)
মনোয়ার হোসেন টুটুল শ্রোতাদের কাছে নতুন হলেও আমরা যারা গান করি, তারা সবাই জানি, তিনি অনেক ভালো গান করেন। গানগুলো তাঁর মতোই সুবোধ-ঠান্ডা-শ্রুতিমধুর। শফিক তুহিনের লেখাও সুন্দর-কাব্যময়। তবে টুটুল ভাইয়ের কণ্ঠ তো এমনিতেই সুন্দর-ভরাট, ভোকডর ব্যবহার না করলেও চলত। অঙ্গসজ্জা পরিশীলিত।

উজ্জ্বল
কালনীর ঢেউ (লেজার ভিশন)
সংগীত সাধক শাহ আবদুল করিম নিঃসন্দেহে আমাদের সংগীত ভাণ্ডারকে সমৃদ্ধ করেছেন। তাঁর গানের প্রাণ প্রতিষ্ঠায় আমরা শ্রোতারা যারপরনাই প্রীত। কিন্তু গায়কের গলায় সব সময় স্পেশাল ইফেক্ট ইতিমধ্যে একঘেয়ে হয়ে যাচ্ছে। শিল্পীদের স্বকণ্ঠে, স্বরূপে উপস্থাপনের সাহস থাকাটাই বাঞ্ছনীয়। প্রচ্ছদ সুন্দর।

দীপ্ত
আকাশে আগুন জ্বালিয়ে দেব (লেজার ভিশন)
পুরো ক্যাসেটেই গানগুলো স্বপ্নময় আবহ তৈরি করে। ‘দেখো না এই মনটা কেমন’ গানটি খুব সুন্দর। গীতিকার ও সুরকারের নাম খুঁজে পাওয়া দায়। এত ঠান্ডা যন্ত্রানুষঙ্গের মিষ্টি গানের সঙ্গে ‘আগুন’ জড়িয়ে গেল কীভাবে? তবুও সুন্দর অ্যালবামের জন্য দীপ্তকে ধন্যবাদ।

শাফিন আহমেদ, ফাহমিদা নবী, পার্থ বড়ুয়া, মাহমুদুজ্জামান বাবু, কৃষ্ণকলি, পলাশ, মিত্রা কবির
প্রাচীর (রেজ রেকর্ডস)
একঝাঁক গুণী শিল্পীর গাওয়া গানগুলো শ্রোতাদের নতুন স্বাদ এনে দেবে। সবাই তাঁদের নিজেদের আবেগ দিয়ে গানগুলো অন্য মাত্রায় নিয়ে গেছেন। পলাশের কণ্ঠটা অদ্ভুত বিষাদমাখা অন্য রকম। সুন্দর প্রচ্ছদ, সুন্দর গানের কথাও।

সূত্র: দৈনিক প্রথম আলো, ডিসেম্বর ১৮, ২০০৮

Tags: , , , , , , , , , , , , , , ,

Related News:

2 Responses for “বাংলা গান নতুন মোড় নিচ্ছে”

  1. md.abuafsar says:

    want to download

  2. md.abuafsar says:

    want to member

Leave a Reply

Login with Facebook:

Bangla Music : Incoming search terms

বাংলা গান (22) - গান শুনতে (4) - বাংলা নতুন গান (3) - বাংলা গান মমতাজ (3) - গান (3) - বাংলা গান আসিফ (2) - বাংলা গান বালাম (1) - বাংলা গান (1) - বিচ্ছেদ গান (1) - বাংলা গান মনির কিশোর (1) - আসিফ বাংলা গান (1) - বাংলা মনির খান গান (1) - bangla গান শুনতে (1) - মনির খান বাংলা গান (1) - বাংলা গানের ধারা (1) - অডিও বাংলা গান (1) -
Advertisement