বাংলালিংক দেশ থ্রি নিয়ে হাবিব
হালের জনপ্রিয় কণ্ঠশিল্পী হাবিব বাংলালিংক দেশ ওয়ান জিঙ্গলের পর আবারো কণ্ঠ দিলেন বাংলালিংক দেশ থ্রি বিজ্ঞাপনের জিঙ্গলে। পহেলা বৈশাখ থেকে টিভি চ্যানেলগুলোতে বিজ্ঞাপনটির সম্প্রচার শুরু হবে। সম্প্রতি মুক্তি পাওয়া তার বলছি তোমাকে অ্যালবামটি বেশ জনপ্রিয়তা পেয়েছে। সর্বশেষ চন্দ্রগ্রহণ মুভিতে কণ্ঠ দেয়ার পর অফার থাকা সত্ত্বেও সময়ের অভাবে অন্য মুভিতে কাজ করছেন না তিনি।
সূত্রঃ যায়যায়দিন।
Bangla Music Tags: হাবিব ওয়াহিদ
Post Your Comments