বন্যার নতুন অ্যালবাম এবার ঢাকা থেকেই
ইদানীং কলকাতা থেকেই রেজওয়ানা চৌধুরী বন্যার গাওয়া রবীন্দ্রসংগীতের বেশির ভাগ অ্যালবাম বের হচ্ছে। কিন্তু এবার তার কিছুটা ব্যাতিক্রম হলো। রবীন্দ্রজয়ন্তী উপলক্ষে অডিও প্রতিষ্ঠান সাউন্ডটেক এ সপ্তাহেই বাজারে এনেছে রবীন্দ্রসংগীতের এই বরেণ্য শিল্পীর একক অ্যালবাম ভালোবাসি ভালোবাসি।
এই অ্যালবামে বন্যার গাওয়া ১৬টি রবীন্দ্রসংগীত থাকছে। গানগুলো হলো-‘সকাতরে ওই কাঁদিছে’, ‘পান্থ এখনো কেন’, ‘নিশিদিন মোর পরানে’, ‘জানি নাই গো সাধন’, ‘জানি জানি কোন আদিকাল’, ‘আরো আরো প্রভু’, ‘এই পরবাসে রবে যে’, ‘আমি কান পেতে রই’, ‘কত যে তুমি মনোহর’, ‘আমার মন বলে চাই’, ‘বড় বি্নয় লাগে’, ‘দুজনে দেখা হলো’, ‘তারে দেখাতে পারিনে’, ‘কাল রাতের বেলা’, ‘সকরুণ বেণু বাজায়’ এবং ‘ভালোবাসি, ভালোবাসি’।
অ্যালবামের সবগুলো গানের ধারণকাজ হয়েছে কলকাতায়। সংগীতায়োজন করেছেন রাহুল চ্যাটার্জি।
অ্যালবাম প্রসঙ্গে সাউন্ডটেকের ব্যবস্থাপনা পরিচালক সুলতান মাহমুদ বাবুল বলেন, ‘অনেক সংগীতানুরাগী প্রায়ই অভিযোগ করেন, আমরা নাকি নিজেদের মূলধারার গানের অ্যালবামের কাজ কম করি। সেই অভিযোগ থেকে মুক্তির পাশাপাশি রবীন্দ্রজয়ন্তীতে আমাদের ব্যানারের বিশেষ আয়োজন হিসেবে আমরা বন্যার এ অ্যালবামটি নির্বাচন করেছি।
সূত্রঃ প্রথম আলো।
Bangla Music Tags: রেজওয়ানা চৌধুরী বন্যা
Post Your Comments