বন্যার্তদের জন্য আবৃত্তি
বন্যার্ত মানুষদের সাহায্য করতে এগিয়ে এসেছে সাহিত্যের বাচিক চর্চা ও প্রসার প্রতিষ্ঠান কণ্ঠশীলন। তারা আয়োজন করেছে এক আবৃত্তি অনুষ্ঠানের। বিপন্ন মানুষের পাশে দাঁড়াই শিরোনামের এ অনুষ্ঠানে আজ আবৃত্তি করবেন মীর বরকত, গোলাম সারোয়ার, মো· নাসিরউদ্দিন, জহিরুল হক খান, আজহারুল হক আজাদ, রইস উল ইসলাম, নায়লা তারান্নুম চৌধুরী, ঝর্না সরকার, আজহার উন নবী রানা, মুর্তজা শরীফ পুলক।
অনুষ্ঠান শুরু হবে সন্ধ্যা সাতটায়, কেন্দ্রীয় গণগ্রন্থাগারের শওকত ওসমান ্নৃতি মিলনায়তনে।
কণ্ঠশীলনের সাধারণ সম্পাদক রইস উল আলম জানান, এই অনুষ্ঠান থেকে পাওয়া অর্থ বন্যাদুর্গতদের সাহায্যের জন্য দেওয়া হবে।
সূত্রঃ দৈনিক প্রথম আলো, ২০ সেপ্টেম্বর ২০০৭

Post Your Comments