একসঙ্গে দুই অ্যালবামের প্রকাশনা উৎসব হয়ে গেল গত ২৭ জুন ছায়ানট মিলনায়তনে। অ্যালবাম দুটির শিল্পী হলেন বরেণ্য শিল্পী ফেরদৌসী রহমান এবং ড. নাশিদ কামাল। এরমধ্যে ফেরদৌসী রহমানের অ্যালবামের শিরোনাম ‘পিয়া ঘার আয়ে’ এবং নাশিদ কামালের অ্যালবামের নাম ‘ভালবাসো মোর গান’। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেরদৌসী রহমানের ভাই এবং ড. নাশিদ কামালের পিতা সাবেক প্রধান বিচারপতি মোস্তফা কামাল। আরো উপস্থিত ছিলেন কণ্ঠশিল্পী ও গবেষক মোস্তফা জামান আব্বাসী, ইমপ্রেস টেলিফিল্মের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর, কথাসাহিত্যিক ইমদাদুল হক মিলন, লেজার ভিশনের চেয়ারম্যান আরিফুর রহমান প্রমুখ।
‘ভালবাসো মোর গান’ অ্যালবামে গান রয়েছে মোট ১২টি। গানের কথা লিখেছেন সৈয়দ শামসুল হক, আনোয়ারউদ্দিন খান, আবু হেনা মোস্তফা কামাল, মোহাম্মাদ রফিকুজ্জামান প্রমুখ।
অন্যদিকে ফেরদৌসী রহমান তার ‘পিয়া ঘার আয়ে’ অ্যালবামটি নিয়ে বলেন, অনেকদিন ধরেই ইচ্ছা ছিল একটি ক্লাসিক্যাল অ্যালবাম প্রকাশ করবো। এতদিন পর আমার সেই আশা পূরণ হয়েছে। যারা উচ্চাঙ্গসঙ্গীত বা ক্লাসিক্যাল গান পছন্দ করেন, অ্যালবামটি সেসব শ্রোতাদের ভালো লাগবে বলে আশা করি।
সূত্রঃ আমাদের সময়, জুন ৩০, ২০০৯
Tags: ইমদাদুল হক মিলন, নাশিদ কামাল, ফেরদৌসী রহমান, মোস্তফা জামান আব্বাসী
Related News:
Leave a Reply