ফিউশনধর্মী অ্যালবাম গ্রামবাংলা
বাজারে এসেছে বার্টিন ও তার ব্যান্ড দল গ্রামবাংলার নাম শিরোনামের অ্যালবাম ‘গ্রামবাংলা’। অ্যালবামটিতে ১০টি গান রয়েছে। গানগুলো হলো ফোপড়া ফোপড়া, পাশে থাকো চিরদিন, এক পলকে একটু দেখা, জীবনে কতোটা পথ যে, অন্ধ, অচেনা শহর, উদ্ভ্রান্তের মতো, গ্রামবাংলা লালন, আমি অইলে করতাম না। গানগুলোর মিউজিকে ওয়েস্টার্ন বাদ্যযন্ত্রের পাশাপাশি দেশি বাদ্যযন্ত্রের যেমন তবলার নান্দনিক ফিউশন ভালো লাগার মতো। লালন গানটির কথা, সুর এবং সঙ্গীতে গ্লোবাল সুফি ট্র্যাকের স্বাদ রয়েছে। উল্লেখ্য, বার্টিন বাংলাদেশে ব্যান্ড মিক্সড অ্যালবামের প্রবর্তক। তার উদ্যোগে নির্মিত হয়েছিল প্রথম ব্যান্ড মিক্সড অ্যালবাম ‘চমক’। এছাড়াও বার্টিনের এক সময়ের ওডেসি এবং ক্রসরোড ব্যান্ড দুটিও ছিল জনপ্রিয়। গ্রামবাংলার লাইনআপ হলো আরিফ রেজা-ভোকাল ও গিটারিস্ট, বার্টিন-গিটার, পিটার-কিবোর্ড ও তবলায় বাদক। মিন্টু ড্রাম ও স্টিভ গিটার বাদক। অ্যালবামটি প্রযোজনা করেছে সংগীতা। অ্যালবামটিতে কণ্ঠ দিয়েছেন আরিফ, বার্টিন, হাসানুল বান্না, ববি, নাসিম আহমেদ, সোহেল হক।
সূত্রঃ দৈনিক যায়যায়দিন।

Post Your Comments