ফাহমিদা নবীর চারটা দেয়াল হঠাৎ খেয়াল
অগ্নিবীণার ব্যানারে বাজারে এসেছে ফাহমিদা নবীর নতুন একক অ্যালবাম চারটা দেয়াল হঠাৎ খেয়াল। ১১টি আধুনিক গান দিয়ে সাজানো হয়েছে অ্যালবামটি। গানগুলোর শিরোনাম চারটা দেয়াল হঠাৎ খেয়াল, সময়ের ধুলো, আর নেই, ভুল ঘরে, শূন্যতা আকি, জটিল বড়, জলছবি, তুই, এখনই যাবো চলে, ক্লাস টু এবং একটু দাড়াও। গানগুলো সম্পর্কে ফাহমিদা নবী বলেন, গান মানে একটা ছবি, যে ছবিটা চোখ বন্ধ করে সুরের মূর্ছনায় কল্পনায় দৃশ্যায়িত হয় শ্রোতার কাছে। আর তাই গান গাওয়ার সময় কন্ঠে সেই অভিনয় আনার চেষ্টা আমার চলতেই থাকে। আনমোল আমাকে আর সবার মতো গানের মধ্যে বসবাসের অনুমতি দিয়েছে। বলেছে, মা তুমি গান ছাড়া থাকতে পারবে না। তাই শ্রোতাদের কাছে দায়বদ্ধতা আরো বেড়ে গেছে ভাল গান গাওয়ার। যাদের লেখা ও সুরে গানগুলো শ্রোতাদের কাছে তুলে দিলাম তাদের কাছে আমি কৃতজ্ঞ। আশা করি, গানগুলো শ্রোতাদের কাছে ভালো লাগবে।
সূত্রঃ যায়যায়দিন।
Bangla Music Tags: Fahmida Nabi, ফাহমিদা নবীRelated posts
Bangla Music : Incoming search terms
- চারটা দেয়াল হঠাৎ খেয়াল (1) - চারটা দেয়াল হঠাৎ (1) - ফাহমিদা নবীর গান (1) -

Post Your Comments