ফাহমিদার তুমি রবে নীরবে

Fahmida Nabiদীর্ঘ দুই বছর ধরে দ্বৈত ও মিক্সড অ্যালবামে কাজ করলেও ফাহমিদা নবীর কোনো একক অ্যালবাম বাজারে আসেনি। এবার প্রথমবারের মতো একটি পূর্ণাঙ্গ রবীন্দ্র সঙ্গীতের অ্যালবাম নিয়ে শ্রোতাদের সামনে হাজির হচ্ছেন। তবে রবীন্দ্র সঙ্গীত নিয়ে এরপর আর কোনো অ্যালবাম করবেন না বলে জানান তিনি। তুমি রবে নীরবে শীর্ষক এ অ্যালবামটিতে গান রয়েছে মোট ৯টি। অ্যালবামের উল্লেখযোগ্য গানগুলো হলো- তুমি রবে নীরবে, বড় আশা করে এসেছি, আমার বেলা যে যায়, ভালোবাসি ভালোবাসি, তুমি কোন কাননের ফুল, আমারও পরানও যাহা চায় প্রভৃতি। সবকটি গানের সঙ্গীত পরিচালনা করেছেন পার্থ মজুমদার।

দীর্ঘদিন বিরতির পর সলো অ্যালবাম করলেও আধুনিক গান না করে রবীন্দ্র সঙ্গীত করা প্রসঙ্গে ফাহমিদা নবী বলেন, ব্যাপারটা অনেকটা হঠাৎ করেই। রবীন্দ্র সঙ্গীত নিয়ে অ্যালবাম করার কোনো পরিকল্পনা আমার ছিল না। প্রথমে একটা নাটকের জন্য গান করলাম। এরপর ক’দিন আগে বিটিভিতে রবীন্দ্র জয়ন্তী উপলক্ষে চারটি রবীন্দ্র সঙ্গীত গেয়েছি। তখনই হঠাৎ ধারণাটা এলো- পাচ-ছয়টি গান তো হয়েই গেল একটা অ্যালবাম করলে কেমন হয়? সেখান থেকেই নতুন একটা পরিকল্পনা। শিল্পী জানান, অ্যালবামটি দ্রুত জ্যৈষ্ঠের শেষ দিকে প্রকাশ পাওয়ার সম্ভাবনা রয়েছে। এদিকে ফাহমিদা নবী কারিগরি শীর্ষক ভয়েস গ্রুমিং প্রোগ্রাম এবং তার আধুনিক সলোর কাজ নিয়ে এখন ব্যস্ত সময় কাটাচ্ছেন বলে জানান তিনি।

সূত্রঃ দৈনিক যায়যায়দিন।

Bangla Music Tags:

Related posts

Post Your Comments

*
To prove you're a person (not a spam script), type the security text shown in the picture. Click here to regenerate some new text.
Click to hear an audio file of the anti-spam word

Bangla Music : Incoming search terms