প্লেব্যাক করলেন নিশীতা
এই প্রথম বারের মতো মুভিতে প্লেব্যাক করলেন ক্লোজআপ ওয়ান তারকা নিশীতা বড়ুয়া। ডিপার্টমেন্ট অফ ফিল্ম পাবলিকেশনের তত্ত্বাবধানে এবং সরকারি অর্থায়নে নির্মিত এ মুভিটির নাম চুপ থাকা নয়, এখনই সময়। শ্যামল দত্তের কথা এবং ইমন সাহার সুর ও সঙ্গীত পরিচালনায় ছেলেবেলার মধুর খেলা শিরোনামের এ গানটি গত ৬ জানুয়ারি রেকর্ড করা হয়েছে সত্যগীত স্টুডিওতে। এর আগের দিন মোহাম্মদ হোসেন জেমির বিয়ের বাজনা বাজে মুভিতে সোনিয়া ও হৈমন্তী রক্ষিত মানের সঙ্গে একটি গানে সহ-শিল্পী হিসেবে কণ্ঠ দেয়ার মাধ্যমে প্লে-ব্যাকে নিশীতার অভিষেক ঘটলেও এটাই নিশীতার একক কণ্ঠে প্লেব্যাক করা প্রথম গান।
এ প্রসঙ্গে নিশীতা বলেন, আগের গানটি গেয়েছি তিনজন মিলে। যার ফলে ওই গানে আমার গায়কীর পূর্ণাঙ্গতা ছিল না। এ গানটি আমি একাই গেয়েছি। ছেলেবেলার নানা রকম মধুর খেলা নিয়ে নস্টালজিক একটি গান এটি। হ্যাপি মুডের গান হলেও গানটির কোথায় যেন একটা দুঃখবোধ লুকিয়ে আছে। আমাদের ছেলেবেলায় যেখানে-সেখানে খেলার মাঠ ছিল, ওই সব মাঠে আমরা মজা করে খেলতাম। এখন তো খেলার মাঠ নেই বললেই চলে। স্কুল-কলেজের হাতে গোনা কিছু মাঠ থাকলেও সেগুলোও ধীরে ধীরে দখল করে ফেলছে হাউজিং সোসাইটির বড় বড় দালান-কোঠা।
সূত্রঃ যায়যায়দিন।
Bangla Music Tags: Nishita Barua, নিশিতা বড়ুয়া

Post Your Comments