প্রিন্স মাহমুদের সুরে রুমির তার ছেড়া
অনিদ্রার কোনো শিরোনাম আছে কি না আমার জানা নেই। কেন বলছি জানি না, সবকিছুর মানে হয় না। যাত্রী চলার পথে কখনো কোথাও হোচট খেয়ে পড়ে যায়, কাপড়ের ধুলা ঝেড়ে আবার উঠে দাড়ায়, ঠিকই উঠে দাড়ায়। বন্ধু আসিফ ইকবাল এবং আমি আমাদের শুরুর দিকের বোহেমিয়ান শিল্পী জীবনের কথা চিন্তা করে রুমির অ্যালবামের নাম রেখেছি তার ছেড়া। রুমি- এ ছেলেটা যখন জোরে কণ্ঠ ছাড়ে, আমি সুর-বেসুরের হিসাব ভুলে যাই। মনের ভেতর প্রচণ্ড ভালো লাগার অনুরণন কেন হয় জানি না, আমার হিসাব মেলে না। যারা সুর-বেসুরের তর্কে আসতে চায়, তারা তাদের তর্ক নিয়ে থাক। আমি চেয়েছি ও খোলা মাঠে যেভাবে গান গায়, ঠিক তেমনি ওর কণ্ঠটি ধরা থাকুক তার ছেড়ায়… ক্লোজআপ ওয়ান তারকা রুমির প্রথম একক অ্যালবাম তার ছেড়া প্রসঙ্গে কথাগুলো বললেন বাংলাদেশের অন্যতম সেরা সুরকার ও সঙ্গীত পরিচালক প্রিন্স মাহমুদ। প্রিন্স মাহমুদের একক সুর ও সঙ্গীত পরিচালনায় গানচিলের ব্যানারে মুক্তি পেয়েছে রুমির তার ছেড়া। আধুনিক, ফোক ও ফিউশনধর্মী নয়টি গান দিয়ে সাজানো হয়েছে অ্যালবামটি। বোনাস ট্র্যাক হিসেবে রয়েছে প্রিন্স মাহমুদ ফিচারিং মাহাদীর ভ্যালেনটাইনস সিঙ্গল। গানগুলোর শিরোনাম পিয়া, যুদ্ধে যাবো, মা’বুদ, দিনে ঘুরব পথে, মেঘে মেঘে বর্ষা, পাগল, গির্জা মসজিদ মন্দির, শূন্যে বাধ সংসার এবং তার ছেড়া।
সূত্রঃ যায়যায়দিন।
Bangla Music Tags: আসিফ ইকবাল, প্রিন্স মাহমুদ, রুমি
আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি/আমি কি ভুলিতে পারি।স্মৃতিপটে ভেসে ওঠে ভাইয়ের রক্ত, ছেলেহারা মায়ের অশ্রুসিক্ত নয়ন। যুগ যুগ ধরে বাঙালির হৃদয়ে ভাষা আন্দোলন আর একুশের চেতনাকে জাগ্রত করে রেখেছে একুশের গান, ভাষার গান। আর এই ভাষার জন্য যারা অকাতরে বলীদিয়ে গেলেন তাদের তাজা প্রান তাদের স্মৃতিতে শ্রদ্ধা জানাই ঃ বাদল ঃ