প্রথম মৌলিক গানে অপি করিম

অভিনয়ের পাশাপাশি এই প্রথম একটি মৌলিক গানে কণ্ঠ দিলেন অপি করিম।

আসছে ১৬ই ডিসেম্বর বিজয় দিবস উপলক্ষে গানটি তৈরি করা হয়েছে। গানটির কথা ও সুর তৈরি করেছেন ড. ফয়েজ আহমেদ। ‘এ দেশ আমার এ ভাষা আমার’ শিরোনামে দেশাত্মবোধক এ গানের রেকর্ডিং সম্পন্ন হয়েছে চলতি সপ্তাহে। বিভিন্ন টিভি চ্যানেলে বিজয় দিবসের ফিলার সং হিসেবে প্রচার সম্ভাব্য এ গানের ভিডিও নির্মাণ করছেন নাট্য নির্মাতা চয়নিকা চৌধুরী। রবিবার ঢাকার বিভিন্ন ঐতিহ্যবাহী স’ানে এ গানের ভিডিও চিত্র ধারণ করা হয়। এতে অপির গানের মডেল তিনি নিজেই। প্রসঙ্গক্রমে অপি করিম বলেন, ভালো লাগছে। দেশের জন্য একটি গান করলাম বলে। আমি গানের মানুষ নই, জানি না কতটা ভালো করেছি। ওদিকে নির্মাতা চয়নিকা চৌধুরী বলেন, গানটির প্রথম চমক অপি করিম, এতে কোন সন্দেহ নেই। একই সঙ্গে ওর গায়কী সম্পর্কেও দর্শক-শ্রোতাদের ভালো জানা। সুতরাং গানটির সফলতার বাকি অংশ নির্ভর করছে আমার ভিডিও’র উপর। আশা করি ভিডিও চিত্রটিও ভালো হবে।

সূত্রঃ ইএনএস।

Bangla Music Tags:

Related posts

Post Your Comments

*
To prove you're a person (not a spam script), type the security text shown in the picture. Click here to regenerate some new text.
Click to hear an audio file of the anti-spam word

Bangla Music : Incoming search terms