প্রথমবারের মতো মিক্সড ডাবল অ্যালবাম জুয়েলের রক টু জিরো টু এবং রক থ্রি জিরো থ্রি

Posted by Bangla Music on Sep 20th, 2009 and filed under Bangla Music. 33 views. You can follow any responses to this entry through the RSS 2.0. You can leave a response or trackback to this entry

প্রথমবারের মতো মিক্সড ডাবল অ্যালবাম জুয়েলের রক টু জিরো টু এবং রক থ্রি জিরো থ্রি

রক ধারার গানের সঙ্গে বহুদিন ধরেই জড়িত মাইলসের ইকবাল আসিফ জুয়েল। নিজে একজন গিটার বাদক। রক ধাঁচের গানের প্রতি বিশেষ ঝোঁক থেকেই এবারের ঈদে রক গানের ভক্তদের জন্য মিশ্র অ্যালবামের আয়োজন করেছেন। তবে একটি নয়, দুটি অ্যালবাম। রক টু জিরো টু এবং রক থ্রি জিরো থ্রি। এ দেশে ডাবল অ্যালবাম প্রকাশের ইতিহাস খুবই কম। সেদিক দিয়ে বলতে গেলে প্রথমবারের মতো রক ব্যান্ডের কোনো মিক্সড ডাবল অ্যালবাম মুক্তি পেল। আর দুটি অ্যালবামই প্রকাশ করেছে জি-সিরিজ। প্রতিটি অ্যালবামে রয়েছে ১৪টি ব্যান্ডের একটি করে গান। রক টু জিরো টু অ্যালবামে রয়েছে- ব্ল্যাক, এক্স ফ্যাক্টর, ইয়াতরি, আর্বোভাইরাস, মেকানিক্স, দ্য জয়েন্ট ফ্যামিলি, রোড থার্টিওয়ান, ওভারচিউর, রক হাউস, মহাকাল, আরবান ফিকশন, ক্রিমাটিক এক্স, বিসর্গ ও রাত ব্যান্ডের গান। এদিকে রক থ্রি জিরো থ্রি অ্যালবামের ব্যান্ডগুলো হলো- ভৌতিস্ট, আর্টসেল, ব্রিচ, ক্রাল, ফোনিক্স, জেন-স্প্লিট, এক্লিপ্স, হেমোরাজ, গ্রুভ ট্র্যাপ, বোহেমিয়ান, ‘৭১, আফলামড, রি এবং সাইকোপাথ। রক ব্যান্ড নিয়ে জুয়েলের এটাই প্রথম কাজ নয়। এর আগে গত বছর ঈদুল আজহায় জুয়েলের তত্ত্বাবধানে প্রকাশিত হয়েছিল রক ব্যান্ডদের নিয়ে আয়োজিত তার প্রথম অ্যালবাম রক ওয়ান জিরো ওয়ান। এরই ধারাবাহিকতায় এবার প্রকাশিত হলো এ অ্যালবাম দুটি। এছাড়া এবারের ঈদে প্রকাশিত সাবরিনা অ্যালবামে জুয়েল প্রথমবারের মতো একক অ্যালবামের আয়োজক হিসেবে কাজ করলেন। এর আগে আয়োজক হিসেবে জুয়েল একক শিল্পীদের নিয়ে জুয়েল উইথ দ্য স্টারস ওয়ান ও জুয়েল উইথ দ্য স্টারস টু নামে দুটি অ্যালবামে কাজ করেছেন। ব্যান্ড নিয়ে মিশ্র অ্যালবামের আয়োজক হিসেবে এবার দ্বিতীয়বারের মতো কাজ করলেন। এছাড়া ২০০৫ সালে জুয়েল নিজের বাজানো একটি ইন্সট্রুমেন্টাল অ্যালবাম প্রকাশ করেছিলেন। এক্স ফ্যাক্টর নামে সেই অ্যালবামটি ছিল এ দেশের প্রথম গিটার ইন্সট্রুমেন্টাল অ্যালবাম।

সূত্র: যায়যায়দিন, সেপ্টেম্বর ২০, ২০০৯

Tags: , , ,

Related News:

Leave a Reply

Login with Facebook:

Bangla Music : Incoming search terms

Advertisement