প্রথমবারের মতো দেশি ছবির আইটেম সং- এ ৪০ জন স্টার

অমিত হাসানের প্রযোজনায় ও শাহিন সুমনের পরিচালনায় নির্মিত কে আপন কে পর ছবিতে প্রথমবারের মতো এক গানে ৪০ জন শিল্পী পারফর্ম করলেন। যাদের মধ্যে রয়েছেন এ টি এম শামসুজ্জামান, সুভাষ দত্ত, ইলিয়াস কাঞ্চন, সোহেল রানা, প্রবীর মিত্র, আহমেদ শরীফ, দিতি, চম্পা, অঞ্জনা, আমিন খান, মৌসুমী, রেসি, কেয়া, রিয়াজ, শাকিবা, জনা, নিশু, শাকিল খান, শাকিব খান, জাভেদ, দুলারি, সাগরিকা, ড্যানি সিডাক, বাবর, আদীল, রফিকুল আলম প্রমুখ। কবির বকুলের কথায় গানের সুর ও সঙ্গীত পরিচালনা করেছেন আলম খান। গানটির নৃত্য পরিচালনা করেছেন সাইদ খান কালু।

এ প্রসঙ্গে অমিত হাসান বলেন, গল্পের ডিমান্ড অনুযায়ী আমাদের এ আয়োজন। গল্পে ফিল্মের একটি অনুষ্ঠানে সবাই একত্র হয়ে গানটি পরিবেশিত হবে। সব তারকা শিল্পীকে একত্র করতে বিড়ম্বনার শিকার হয়েছেন কি না এ প্রসঙ্গে অমিত হাসান বলেন, যাদের সঙ্গে দেখা হয়নি তাদের ফোনে বলেছি- সবাই স্বাচ্ছন্দ্যে চলে এসেছেন। আমি এ ধরনের আয়োজনে যারা সাড়া দিয়ে উৎসাহিত করেছেন তাদের কাছে কৃতজ্ঞ।

উল্লেখ্য, গত বছরের নভেম্বরে ভারতে রিলিজ পাওয়া ওম শান্তি ওম ছবির আইটেম সং-এ শাহরুখ ৪১ জন স্টারের সন্নিবেশ ঘটিয়েছিলেন। বাংলাদেশের ছবিগুলোতে আইটেম সং-এর প্রচলন তেমন একটা দেখা না গেলেও কে আপন কে পর ছবিতে আইটেম সং-এর ভিন্নধর্মী স্বাদ পাবেন দর্শকরা।

সূত্রঃ যায়যায়দিন।

Bangla Music Tags: , , , ,

Related posts

Post Your Comments

Bangla Music : Incoming search terms