প্রথমবারের মতো টিভি নাটকে অভিনয় করলেন পার্থ বড়ুয়া

Partha Barua পার্থ বড়ুয়ামেজবাউর রহমান সুমনের পরিচালনায় ও শিবু কুমার শীলের রচনায় নির্মিত হচ্ছে নাটক শহর তলীর আলো। এ নাটকের মাধ্যমে অভিনয়ে অভিষেক হতে যাচ্ছে সোলস ব্যান্ডের অন্যতম সদস্য পার্থ বড়ুয়ার। এছাড়া রয়েছেন জয়া আহসান, রিফাত চৌধুরী, মুক্তা, মাহমুদুল ইসলাম মিঠু প্রমুখ। নাটকটিতে পার্থ বড়ুয়ার চরিত্রটির নাম সাজ্জাদ ও জয়া আহসানের নাম জবা। সাজ্জাদ একজন ব্যবসায়ী। খুব সাধারণ একজন মানুষ তিনি। প্রতিদিন পায়ে হেটে অফিসে যায় সাজ্জাদ। অফিসে যাওয়ার সময় বিজয় সরণির রাস্তায় জবা নামের এক ফুল বিক্রেতাকে প্রতিদিন লক্ষ্য করে সাজ্জাদ। একটা সময় তাকে ভালো লেগে যায়।

নাটকে অভিনয় প্রসঙ্গে পার্থ বড়ুয়া বলেন, এটা আমার প্রথম কাজ। পরিচালক সুমনের প্রচুর সহযোগিতা পাচ্ছি। আর ওদের পুরো ইউনিটটা খুব সহযোগী। তাই মনেই হচ্ছে না যে আমি নতুন কাজ করছি। গল্পটাও চমৎকার তাই নাটকটি আমার কাছে ভালো লেগেছে। আশা করছি আগামী ঈদে স্যাটেলাইট চ্যানেল আরটিভিতে নাটকটি দর্শকরা দেখবেন। নাটকটি প্রচার হওয়ার পর বুঝতে পারবো কি রকম কাজ করলাম।

সূত্রঃ যায়যায়দিন।

Bangla Music Tags: , ,

Related posts

Post Your Comments

*
To prove you're a person (not a spam script), type the security text shown in the picture. Click here to regenerate some new text.
Click to hear an audio file of the anti-spam word

Bangla Music : Incoming search terms

  • cache:TdcKqQsyEw4J:music.evergreenbangla.com/tag/পার্থ-বড়ুয়া/ bangla music by souls
  • (1) -