পুষ্পিতার গানের অ্যালবাম ছোট ছোট আশা
মোড়ক উন্মোচন অনুষ্ঠানে শিল্পী ও অন্যরাসম্প্রতি ফাহিম মিউজিকের ব্যানারে এবং শওকত আলী ইমনের ফিচারিংয়ে পুষ্পিতার গানের অ্যালবাম ছোট ছোট আশার সিডি প্রকাশনা উৎসব হয়ে গেল। পুষ্পিতার এ অ্যালবামে গান রয়েছে ১০টি। গানগুলোর কথা এবং সুর করেছেন দেশের খ্যাতনামা সুরকার ও গীতিকাররা। পুষ্পিতার সিডি প্রকাশনা উৎসবে প্রধান অতিথি ছিলেন বিখ্যাত সঙ্গীত শিল্পী আবিদা সুলতানা। তিনি পুষ্পিতার গানের অ্যালবাম ছোট ছোট আশার সিডির মোড়ক উন্মোচন করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিল্পী রফিকুল আলম, ফাতেমা-তুজ-জোহরা, সালমা সুলতানা, রেখা সুলতানা, রেবেকা সুলতানা, শওকত আলী ইমনসহ আরো অনেকে। শিল্পী আবিদা সুলতানা পুষ্পিতার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে বলেন, আশা করি পুষ্পিতা অনেকদিন গানের ভুবনে থেকে ভালো সঙ্গীতের চর্চা করে যাবে।
সূত্রঃ যায়যায়দিন।
Bangla Music Tags: আবিদা সুলতানা, রফিকুল আলম, শওকত আলী ইমন
Post Your Comments