পাওয়ার কার্ড পেলেন ঢাকা মহানগর থেকে সেরা ১০ ও প্রবাসী সেরা ১১ জন
চ্যানেল আই সেরা কণ্ঠ ২০০৮-এর ঢাকা মহানগর ও প্রবাসীদের প্রাথমিক বাছাই কার্যক্রম শেষ হয়েছে। সেই সঙ্গে দেশব্যাপী শেষ হলো ‘চ্যানেল আই সেরা কণ্ঠ ২০০৮’-এর প্রাথমিক বাছাই কার্যক্রম। প্রাথমিক বাছাই শেষে ঢাকায় আসার পাওয়ার কার্ড পেয়েছেন প্রবাসী ১১ জনসহ ৮১ জন। ৮১ জনকে নিয়ে শিগগিরই শুরু হতে যাচ্ছে গ্রুমিং রাউন্ড। ঢাকা থেকে সেরা ১০ নির্বাচিত হয়েছেন মোঃ ইউসুফ আলী খান, মোঃ সিদ্দিকুর রহমান, ক্রিশনা তিথি খান, জানিতা আহমেদ ঝিনিক, চম্পা বণিক, টুম্পা হাওলাদার, সিফাত আক্তার তমা, সুশান্ত কুমার সৈকত, রাফসান মান্নান ও তাহমিনা পারভীন তনু।
সূত্রঃ যায়যায়দিন।

Post Your Comments