Please Donate

Other Links

পাঁচ বছর পর ব্ল্যাকের নতুন অ্যালবাম

ওয়ারিদ টেলিকমের পৃষ্ঠপোষকতায় রক ব্যান্ড ব্ল্যাক পাঁচ বছর পর বাজারে নিয়ে এলো তাদের নতুন অ্যালবাম।

দেশের দ্রুত বিকাশমান মোবাইল ফোন কোম্পানি ওয়ারিদ টেলিকম এদেশের মানসম্মত সঙ্গীত উপহার দেয়ার প্রতিশ্রুতির অংশ হিসেবে ব্ল্যাকের এই তৃতীয় অ্যালবামে পৃষ্ঠপোষকতা করছে।
ওয়ারিদ টেলিকমের সিনিয়র মার্কেটিং ম্যানেজার জিশান কিংশুক হক গতকাল বসুন্ধরা সিটিতে ওয়ারিদ টেলিকম এবং সঙ্গীত প্রযোজনা প্রতিষ্ঠান জি-সিরিজ যৌথভাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে রক ব্যান্ডের নতুন এ অ্যালবামের মোড়ক উন্মোচন করেন। জি-সিরিজের কর্ণধার নাজমুল হক ভূঁইয়া, ওয়ারিদের মার্কেটিং সার্ভিসেস ম্যানেজার আসিফ আহমেদ, ব্ল্যাকের প্রধান গায়ক জন কবির ও গায়ক সাইদুস সালেহীন খালেদ (সুমন) সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।

জনপ্রিয় রক ব্যান্ড ২০০১ সালে ‘আমার পৃথিবী’ শিরোনামে তাদের প্রথম এবং ২০০২ সালে ‘উৎসবের পর’ শিরোনামে দ্বিতীয় অ্যালবাম বের করে। দ্বিতীয় অ্যালবামের অন্যতম জনপ্রিয় গান ‘প্রশ্নবোধক চিহ্ন’ ভক্তদের মাঝে দারুণ সাড়া ফেলে।

পৃষ্ঠপোষকতার চুক্তি অনুযায়ী কোনো গ্রাহক ওয়ারিদের একটি জেম প্রি-প্রেইড সংযোগ কিনলে তার সঙ্গে বিনামূল্যে ব্ল্যাকের এ নতুন অ্যালবাম পাবেন। দেশব্যাপী ওয়ারিদের যে কোনো ফ্র্যাঞ্চাইজ অথবা বিজনেস সেন্টারে গতকাল থেকে সীমিত সময়ের জন্য এটা পাওয়া যাচ্ছে। এছাড়া গ্রাহকরা ‘আবার’-এর গানগুলো শুধু ওয়ারিদের কলার টিউনস-এ সেট করতে পারবেন।

সংবাদ সম্মেলনে জিশান হক বলেন, এ দেশের সঙ্গীতাঙ্গনের প্রতি আমাদের ব্যাপক আগ্রহ রয়েছে। বাংলাদেশের সঙ্গীতজগতের প্রতিভা এবং সৃজনশীলতাকে লালন ও সহায়তা করা আমাদের বিপণন কৌশলগুলোর অন্যতম।

উল্লেখ্য, ওয়ারিদ টেলিকম ৫০ জন সর্বোচ্চ জিপিআরএস ব্যবহারকারী গ্রাহককেও একই স্থানে অন্য এক অনুষ্ঠানে পুরস্কৃত করে।

সূত্রঃ যায়যায়দিন।

Bangla Music Tags: ,

Related posts

2 Responses to “পাঁচ বছর পর ব্ল্যাকের নতুন অ্যালবাম”

  1. Sathrong | July 29th, 2008

    I thing its a great work. they come back……
    They work with us.And they give us many good song.

  2. Russel | July 29th, 2008

    http://www.sathrong.com

Post Your Comments

Bangla Music : Incoming search terms

    bangla (1) - ওয়ারিদ টেলিকম (1) -