পহেলা বৈশাখে শুভ্রদেবের ২৫তম একক অ্যালবাম

Posted by Bangla Music on Apr 3rd, 2008 and filed under Albums. 142 views. You can follow any responses to this entry through the RSS 2.0. You can leave a response or trackback to this entry

পহেলা বৈশাখে শুভ্রদেবের ২৫তম একক অ্যালবাম

আসছে পহেলা বৈশাখে বের হচ্ছে জনপ্রিয় কণ্ঠশিল্পী শুভ্রদেবের নতুন সলো অ্যালবাম। আর সামনের বছরই তিনি তার সঙ্গীত জীবনের ২৫তম বছরে পা রেখেছেন। ক্যারিয়ারের সুবর্ণ জয়ন্তীকে সামনে রেখে তিনি প্রকাশ করতে যাচ্ছেন তার ২৫তম একক অ্যালবাম। সঙ্গীত ক্যারিয়ারের পাশাপাশি অ্যালবাম সংখ্যায়ও তিনি শ্রোতার মধ্যে চমক সৃষ্টি করেছেন। সে কারণেই নতুন অ্যালবাম নিয়ে তিনি যথেষ্ট পরীক্ষা-নিরীক্ষা করেছেন। তার এ অ্যালবামটির অর্ধেক কাজ ইনডিয়ায় এবং বাকি কাজ বাংলাদেশে সম্পন্ন হয়েছে। নতুন অ্যালবামে ভিন্নমাত্রা যোগ করতে আরমান খান ও তাপসের পাশাপাশি শুভ্রদেব নিজেও সুর ও সঙ্গীত পরিচালনা করছেন। গানের কথা লিখেছেন কবির বকুল, উৎপল দাস ও শহীদুল আজম। এ অ্যালবামের জন্য মোট ২৬টি গান রেকর্ড করা হয়েছে, তবে সেখান থেকে ১২টি মেলোডি সমৃদ্ধ ভিন্নমাত্রার গান নির্বাচন করা হবে। এ প্রসঙ্গে শুভ্রদেব বলেন, আমি নিজেও কখনো ভাবিনি, ক্যারিয়ারের রজত জয়ন্তী পালন করবো ২৫তম একক অ্যালবাম প্রকাশের মধ্য দিয়ে। সত্যিকার অর্থেই এটি আমার জন্য একটি অন্যরকম পাওয়া। এ কারণে আমি বরাবরের মতো এবারও চাই ক্যারিয়ারের এ সুবর্ণ সময়ে শ্রোতার আরো কাছাকাছি যাওয়ার। অ্যালবামের নাম এখনো চূড়ান্ত হয়নি। তবে শিগগিরই এটিএন মিউজিক থেকে এটি প্রকাশিত হবে।

সূত্রঃ যায়যায়দিন।

Tags: ,

Related News:

Leave a Reply

Login with Facebook:

Bangla Music : Incoming search terms

Advertisement