পহেলা বৈশাখে জি-সিরিজ ও অগ্নিবীণার ৫টি অডিও অ্যালবাম

পহেলা বৈশাখ উপলক্ষে মোজো বৈশাখী সুরেলা উৎসবে ধানমন্ডির কলাবাগান মাঠে হয়ে গেল জি-সিরিজ ও অগ্নিবীণার পাচটি অডিও অ্যালবামের প্রকাশনা উৎসব। গতকাল দুপুরে শিল্পীদের লাইভ পারফরম্যান্সের মাধ্যমে জমজমাটভাবে অনুষ্ঠিত হয় এ পাচ অডিও অ্যালবামের প্রকাশনা উৎসব। প্রথম মোড়ক উন্মোচন করা হয় জি-সিরিজ থেকে প্রকাশিত রবীন্দ্র সঙ্গীতের এসো হে বৈশাখ অ্যালবামের। এ অ্যালবামে গান গেয়েছেন সাদি মহম্মদ, রেজওয়ানা চৌধুরী বন্যা, পাপিয়া সরোয়ারসহ পাচ শিল্পী। এরপর রোকযানাখ্যাত সাহেদের চতুর্থ একক অ্যালবাম ক্লাশ রুমে বসে শেখা অ্যালবামের মোড়ক উন্মোচন করা হয়। পপ মিউজিকের প্রচলিত ধারার পাশে নিজস্ব ঢং তৈরি করা ভিন্ন ধাচের গায়ক ও কম্পোজার সাহেদ বরাবরের মতো এ অ্যালবামেও নিজের কথা, সুর ও সঙ্গীতে ১০টি গান করেছেন। তিনি তার এ অ্যালবাম থেকে চারটি গান পরিবেশন করেন। সাহেদের পর তমালের সুর ও সঙ্গীতে রঙ বে রঙের মানুষ অ্যালবামের মোড়ক উন্মোচন করা হয়। এ অ্যালবামের গানগুলো পরিবেশনের সময় দর্শকদের মুগ্ধতা যেন আকাশ ছুয়ে ফেলে। এরপর নমনের ফিচারিংয়ে বিমল বাউলের লালন রিটার্নস এবং শান্তনুর কথা ও সুরে এবং বাপ্পা মজুমদারের সঙ্গীতে বহমান অ্যালবামের মোড়ক উন্মোচন করা হয়। প্রকাশনা উৎসব উপলক্ষে দর্শকদের উপস্থিতিতে লাইভ পারফরম্যান্স করেন নমন, শিল্পী ফাহমিদা নবী, সাহেদ, দৌড় ব্যান্ড এবং প্রথম ডি রক স্টার চ্যাম্পিয়ান গায়ক শুভ।

সূত্রঃ যায়যায়দিন।

Bangla Music Tags: , , ,

Related posts

One Response to “পহেলা বৈশাখে জি-সিরিজ ও অগ্নিবীণার ৫টি অডিও অ্যালবাম”

  1. shameem | April 22nd, 2008

    bangla music album

Post Your Comments

*
To prove you're a person (not a spam script), type the security text shown in the picture. Click here to regenerate some new text.
Click to hear an audio file of the anti-spam word

Bangla Music : Incoming search terms

    bangla (2) -