পঞ্চকবির গানের আয়োজন করলো গীতশতদল

Bangla Music

জাতীয় জাদুঘরের সুফিয়া কামাল মিলনায়তনে গীতশতদল নামে একটি নতুন সংগঠনের প্রথম অনুষ্ঠানে শ্রোতারা প্রাণভরে উপভোগ করলো পঞ্চকবির গান। রবীন্দ্রনাথ ঠাকুর, দ্বিজেন্দ্রলাল রায়, রজনীকান্ত সেন, অতুল প্রসাদ সেন ও কাজী নজরুল ইসলামের গান নিয়ে সংগঠনটি আয়োজন করে আজি তোমায় আবার চাই শুনাবারে শীর্ষক এক সঙ্গীতানুষ্ঠান। গত শনিবার এ সঙ্গীত সন্ধ্যার উদ্বোধন করেন বরেণ্য শিল্পী কলিম শরাফী। সদ্য প্রয়াত কবি সমুদ্র গুপ্ত স্মরণে এক মিনিট নীরবতা পালনের মধ্য দিয়ে শুরু হয় অনুষ্ঠান। অনুষ্ঠানে গীতশতদলের শিল্পীরা একে একে ২১টি গান পরিবেশন করেন। গান শোনান বাঁশরী দত্ত, জয়ন্তী রায়, রিতা মজুমদার, আইনুল নাহার চায়না, সুরাইয়া মোজাম্মেল, মিতা পাল, সুলতানা শাহরিয়ার, শুক্লা রায়, মীরা মণ্ডল, লোপা খান ও সুমাইয়া ফারাহ খান।

সূত্রঃ যায়যায়দিন।

Bangla Music Tags: , , , , ,

Related posts

Post Your Comments

*
To prove you're a person (not a spam script), type the security text shown in the picture. Click here to regenerate some new text.
Click to hear an audio file of the anti-spam word

Bangla Music : Incoming search terms

    bangla (1) -