পছন্দের বাইরে গান করতে চান না কনক
এনটিভিতে আজ সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে প্রচারিত হবে নাজমুল হুদা শাপলার প্রযোজনা ও ফারাহ রুমার উপস্থাপনায় ভিন্ন ধারণা নিয়ে নির্মিত সঙ্গীত অনুষ্ঠান আমারও গাইতে ইচ্ছে হলো। আজকের পর্বে গান গাইবেন সঙ্গীতশিল্পী মেহেরুন্নেছা কনক। সম্প্রতি বাজারে এসেছে তার দ্বিতীয় একক অ্যালবাম ভালোবাসা মানে। সম্প্রতি তিনি এসেছিলেন যায়যায়দিন চে কাফেতে। অ্যালবাম ও গান নিয়ে তার সঙ্গে কথা বলে লিখেছেন টি আই অন্তর।
অ্যালবামের টাইটেল ভালোবাসা মানে রেখেছেন কেন?
ভালোবাসা মানে শিরোনামে যে গানটি রয়েছে অ্যালবামে, তার একটি গল্প আছে। আমি অ্যালবামের কাজ শুরু করি জানুয়ারিতে। ফেব্রুয়ারিতেই ভালোবাসা দিবস। হঠাৎ ভালোবাসা দিবস নিয়ে একটা গান করার আইডিয়া এলো মাথায়। আমার মিউজিক ডিরেক্টর পঙ্কজকে আইডিয়াটির কথা বললাম এবং এলোমেলোভাবে মাথায় ঘুরতে থাকা কিছু কথাও শুনালাম। ভালোবাসা মানে অনন্ত রাত্রি পায়ে পায়ে পথ চলা, ভালোবাসা মানে তপ্ত দুপুর, রোদে ভেজা বৈরী হাওয়া। কথাগুলো শুনেই তিনি বললেন, খুব ভালো হচ্ছে, তুমি লিখতে থাকো, পরে আমি গুছিয়ে নেবো। দুই-একদিনের মধ্যেই আমি লিখে ফেললাম। গানটি করার পর দেখলাম যে-ই শুনছে, সে-ই গানটি পছন্দ করছে। তাই ঠিক করলাম এই গান দিয়েই অ্যালবামের নামকরণ করবো।
এছাড়া অন্য গানগুলো কেমন হয়েছে?
সব গানই ভালো হয়েছে। তবে টাইটেল ছাড়াও বিশেষভাবে বলবো এই বরষা এবং পানসীখানি শিরোনামের গান দুটি। এই বরষা বৃষ্টি নিয়ে লেখা চমৎকার রোমান্টিক গান। সুর করা হয়েছে ক্ল্যাসিকাল মালকোশ রাগের ওপর। এটি বৃষ্টির রাগ। কম্পোজিশন ফিউশন টাইপ। গানটির বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে এ গানের প্রিলিউড ও ইন্টারলিউডে কোনো মিউজিক পার্ট রাখা হয়নি। তার বদলে এ পার্টগুলোতে ব্যাকগ্রাউন্ড হিসেবে কবিতা আবৃত্তি করা হয়েছে, যা গানটিতে যোগ করেছে ভিন্ন মাত্রা। কবিতাটি লিখেছেন জাবেদ আর আবৃত্তি করেছেন ফখরুল ইসলাম তারা। পানসীখানি গানটি করেছি মূলত নাচের জন্য। গানটি দ্রুত দাদরা তালে করা, এটাকে পাহাড়ি ছন্দ বলে। পাহাড়ি ছন্দটাই আসলে নাচের ছন্দ। গানটির কথায় কিছু নতুন শব্দ ব্যবহার করেছি। যেমন মথুরা, এটা বৃন্দাবনের একটি জায়গার নাম। পাহাড় আর নদীর মাঝে একটি চমৎকার সম্পর্ক রয়েছে, স্বাভাবিকভাবেই গানটিতে নদীর কথা, মাঝির কথা উঠে এসেছে। এ গানটি আমি লিখেছি।
আপনি ছাড়াও আরো কয়েকজন গান লিখেছেন, তাদের সম্পর্কে বলুন।
এ অ্যালবামে আমি গান লিখেছি দুটি। বাকি গানগুলো লিখেছেন দুর্বিন শাহ, কবির বকুল, অনুরূপ আইচ, খুরশীদ জামাল উৎপল, জামাল আহমেদ এবং এ অ্যালবামের সুরকার পঙ্কজ। খুরশীদ জামাল উৎপলকে সবাই একজন অভিনেতা হিসেবে চেনে। সম্ভবত আমার জন্য লেখা গানটিই তার জীবনের প্রথম গান। আর জামাল আহমেদ সিলেটের একজন বাউল শিল্পী।
অ্যালবামের শ্রোতা রেসপন্স পা”েছন কেমন?
শ্রোতা রেসপন্স এখনো ভালো করে বোঝা যা”েছ না। তবে বন্ধু-বান্ধব, আত্মীয়-স্বজন আর শুভাকঙ্খীদের কাছ থেকে প্রচুর প্রশংসা পা”িছ। আমার অ্যালবামের রেডিও পার্টনার রেডিও টু-ডে। ইতিমধ্যে রেডিও চ্যানেলটি আমার এই বরষা, পানসীখানি এবং দূর বহুদূর গানগুলো প্লে করতে শুরু করেছে এবং রেডিওর শ্রোতাদের কাছ থেকে বেশ ভালোই রেসপন্স পা”িছ। আজ সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে এনটিভির আমারও গাইতে ই”েছ হল প্রোগ্রামে আমার দুটি গান প্রচারিত হবে। আশা করি, শুনতে শুনতে গানগুলো শ্রোতাদের ভালো লাগবে।
আপনার প্রথম অ্যালবাম কবে বের হয়েছিল, অ্যালবামটি সম্পর্কে বলুন।
প্রথম অ্যালবাম বের হয় ২০০৪ সালের শেষের দিকে। অ্যালবামের নাম ছিল চুপিচুপি। এটি বাজারজাত করেছে ওয়ার্ল্ড মিউজিক। এ অ্যালবামের সব গান লিখেছিলেন বাকীউল আলম আর সুর করেছিলেন বারী সিদ্দিকী। এ অ্যালবামের জন্য আমি ট্রাব অ্যাওয়ার্ড, বাচসাস অ্যাওয়ার্ড, বিসিআর অ্যাওয়ার্ড, বিএমজেএ অ্যাওয়ার্ড, আব্দুল আলিম স্মৃতি পদক এবং পোস্টকার্ড পাঠক সম্মাননা পদক ও প্রেসক্লাব সম্মাননা পদক পেয়েছিলাম। অ্যালবামের শ্রোতা রেসপন্সও বেশ ভালো ছিল।
আপনার প্রাতিষ্ঠানিক শিক্ষা কি, গান শিখেছেন কার কাছে, গানের জন্যে শেখাটাকে কতোটা জরুরি মনে করেন?
আমি ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অফ বাংলাদেশ থেকে এমবিএ করেছি। গানে হাতেখড়ি হয় ওস্তাদ ফখরুল ইসলামের কাছে। এরপর ঘরোয়াভাবে অনেকের কাছেই গান শিখেছি। এর মধ্যে উল্লেখযোগ্য আমার মামা নাজমুল আহসান চৌধুরী, ওস্তাদ আকতার সাদমানী ও বারী সিদ্দিকী। এছাড়া বুলবুল ললিতকলা একাডেমি থেকে ক্ল্যাসিকাল ও নজরুল সঙ্গীতের ওপর সাড়ে তিন বছরের কোর্স করেছি। বর্তমানে ইউডাতে মিউজিকে গ্র্যাজুয়েশন করছি। একজন শিল্পীর জন্য গান শেখাটা খুবই জরুরি। গান না শিখলে শিল্পীর কণ্ঠের পরিপূর্ণতা আসে না।
গান নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনা কি?
গান গেয়ে শ্রোতাদের মন জয় করা এবং চিরদিন মানুষের মনে টিকে থাকা। প্রফেশনালি গান করলেও গানটাকে আমি কমার্শিয়ালি নিচ্ছি না। নিজের পছন্দের বাইরে গান করার ইচ্ছা আমার নেই। যতোদিন বেঁচে থাকবো ততোদিন পরি”ছন্ন আর রুচিশীল গান করে যাওয়াই একমাত্র ভবিষ্যৎ পরিকল্পনা।


Post Your Comments