পঙ্কজ উদাস ও ইভা রহমান নাইট কাল

Posted by Bangla Music on Jun 24th, 2009 and filed under Photo Gallery, সাক্ষাত্কার. 202 views. You can follow any responses to this entry through the RSS 2.0. You can leave a response or trackback to this entry

পঙ্কজ উদাস ও ইভা রহমান নাইট কাল

চিঠি আইয়ে, শারাব ক্যা চিজহে, মে খানা সে শারাব, চুপকে চুপকে, সাকি ও সে, চান্দি যেচা রঙ হে তারা, জিয়ে তো জিয়ে, গুঙুরু টুটহে- এমন সব অমর গান আর গজলে বাংলাদেশের শ্রোতাদের মাতাতে আসছেন উপমহাদেশের খ্যাতিমান গজল শিল্পী পঙ্কজ উদাস। দ্বিতীয়বারের মতো বাংলাদেশের ভক্ত-অনুরাগীদের গজলের সুর-ছন্দে ব্যাকুল করবেন পঙ্কজ উদাস। আগামীকাল সকালে বাংলাদেশের মাটি স্পর্শ করবেন তিনি। সন্ধ্যে সাড়ে ৮টায় বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রের হল অফ ফেমে ভক্তদের গজলের ছন্দে ছন্দে সুরের নেশায় মাতাল করবেন এ অমর শিল্পী পুরুষ। শুধুই কি গজল কিংবা হিন্দি গান! না, তার দরাজ গলায় বাংলা গানও শুনতে পাবেন শ্রোতারা। ‘তুমি খাঁচা হলে আমি হবো পাখি, ‘কতো স্বপ্ন দেখেছি, ভালোবাসা ভালোবাসা, তোমরা আমায় দাও না বলে শেষ ঠিকানা- এমন সব বাংলা গানেও শ্রোতাদের আন্দোলিত করবেন পঙ্কজ উদাস।
পঙ্কজ উদাসের সঙ্গে একই অনুষ্ঠানে মঞ্চ মাতাবেন বাংলাদেশের আর এক জনপ্রিয় শিল্পী ইভা রহমান। পঙ্কজ উদাস ও ইভা রহমান নাইটের আয়োজক টিউলিপ এন্টারটেইনমেন্ট। শো ব্লিস এন্টারটেইনমেন্টের পরিবেশনায় অনুষ্ঠানের টাইটেল স্পন্সর জাপান-বাংলাদেশ গ্রুপ। মিডিয়া পার্টনার হিসেবে থাকছে দৈনিক যায়যায়দিন, এটিএন বাংলা ও রেডিও টু’ডে।
বোন ম্যারু ক্যান্সারে আক্রান্ত তৃতীয় শ্রেণীর ছাত্রী গাজী নওশীনের চিকিৎসার সাহায্যার্থে কনসার্টের লভ্যাংশ থেকে কিছু অর্থ দান করা হবে। ১০ বছরের নওশীন বর্তমানে মাদ্রাজ সিএমসি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
শো ব্লিস এন্টারটেইনমেন্ট ও টিউলিপ এন্টারটেইনমেন্ট মূলত আমেরিকা ও মধ্যপ্রাচ্যে দীর্ঘদিন ধরে বাংলাদেশের শিল্পীদের কনসার্ট আয়োজন করে আসছে। এবার দেশে ভিন্ন ধারার কনসার্ট আয়োজন করতেই তাদের এ উদ্যোগ। শো ব্লিস ও টিউলিপ এন্টারটেইনমেন্ট যৌথভাবে আগামী ১৪ জুলাই ভারতীয় জনপ্রিয় শিল্পী শ্রেয়া ঘোষাল ও ইন্ডিয়ান আইডল অভিজিৎ সাওয়ান্তের কনসার্টের আয়োজন করছেন। শ্রেয়া ঘোষাল ও অভিজিৎ সাওয়ান্তের শো’ও বাংলাদেশ-চীন মৈত্রীতে অনুষ্ঠিত হবে বলে জানা গেছে।
২৬ জুন পঙ্কজ উদাস ও ইভা রহমান নাইটের টিকেট গতকালই বাজারে ছাড়া হয়েছে। টিকেটের দাম ধরা হয়েছে সাধারণ ২৩০০ টাকা (দোতলা) ও ভিআইপি ৩৪৫০ টাকা (নিচতলা)। টিকেট পাওয়া যাচ্ছে (পিঙ্ক সিটি গুলশান-২ ও বসুন্ধরা সিটি লেভেল-২), সোলস মিউজিক স্টোর (এআরএ সেন্টার, ধানমণ্ডি), সানগাম রেস্টুরেন্ট (সেক্টর-৭, উত্তরা)। এছাড়াও কনসার্টের দিন বিকাল থেকে হল কাউন্টার থেকে টিকেট সংগ্রহ করা যাবে। প্রয়োজনে যোগাযোগ করা যেতে পারে এ নাম্বারে-০১৭১১-৬৬৬১২৯, ০১৯২২-২৬৭০০০, ০১৫৫২-৩৪০৫১১। পঙ্কজ উদাসের কনসার্ট প্রসঙ্গে জানতে চাইলে আয়োজক টিউলিপের সিইও আলমগীর আহমেদ বলেন, কনসার্ট আয়োজন আমাদের নেশা ও পেশা। এবার দেশে ভিন্নধারার কনসার্ট আয়োজন করে যাবো। পঙ্কজ উদাসের কনসার্টের সার্বিক সহযোগিতায় রয়েছেন আমেরিকা প্রবাসী অঞ্জন সরকার।

সূত্র: যায়যায়দিন, জুন ২৫, ২০০৯

Tags: , ,

Related News:

Leave a Reply

Login with Facebook:

Bangla Music : Incoming search terms

ইভা রহমান (14) - photo ইভা রহমান (1) -
Advertisement