Please Donate

Other Links

পংকজের সুরে ডলি সায়ন্তনী

Doly Sayontoniআগামী মাসের প্রথম সপ্তাহে বাজারে আসছে সুরকার ও সঙ্গীত পরিচালক পংকজের সুর ও সঙ্গীতে ডলি সায়ন্তনীর একক অ্যালবাম যাদু জানে বন্ধু। অ্যালবামে গান থাকছে মোট ১০টি। তার মধ্যে ছয়টি গান মৌলিক আর চারটি সংগৃহীত। মৌলিক গানগুলো হচ্ছে যাদু, আর মনে লাগে না দোলা, এই রাতের আধারে, পাহাড় চলতে পারে, এই চোখেতে। এ গানগুলো লিখেছেন দেলোয়ার আরজুদা শরফ ও পংকজ। সংগৃহীত গানগুলো নেয়া হয়েছে বাউল ও লোকগানের শিল্পী লালন, দুরবীন শাহ, আবদুল মজিদ হালী ও খোয়াজ মিয়ার গান থেকে। এ গানগুলোর শিরোনাম কালা, পাঞ্জাবিওয়ালা, সর্ব সাধন প্রভৃতি।

অ্যালবাম সম্পর্কে ডলি সায়ন্তনী বলেন, আমার অন্যান্য অ্যালবামের তুলনায় এ অ্যালবামের গানগুলো অনেক বেশি পরিচ্ছন্ন আর সময় উপযোগী। পংকজের সুর ও সঙ্গীতে এটা আমার প্রথম অ্যালবাম হলেও তার সুর ও সঙ্গীত আমাকে মুগ্ধ করেছে। আমি আশাবাদী, গানগুলো শ্রোতাদেরও মুগ্ধ করবে।

সূত্রঃ দৈনিক যায়যায়দিন।

Post Your Comments

Bangla Music : Incoming search terms