নিজের প্রতিষ্ঠান থেকে হাবিবের নতুন অ্যালবাম
প্রায় এক বছর পর হালের জনপ্রিয় গায়ক হাবিব ওয়াহিদ প্রকাশ করতে যাচ্ছেন তার দ্বিতীয় একক অ্যালবাম। হাবিব জানান, আগামী ১৪ ফেব্রচ্ছারি ভ্যালেন্টাইন ডে উপলক্ষে এই অ্যালবামটি বাজারে আসবে।
এতে সবগুলো গান লিখেছেন হাবিবের প্রথম অ্যালবামের গীতিকার সুস্মিতা বিশ্বাস। আর গানগুলোতে সুর ও সঙ্গীত করেছেন হাবিব নিজেই। শিরোনাম ঠিক না হওযা এই অ্যালবামের ৯টি গানের কণ্ঠ দিয়েছেন হাবিব। এছাড়া ফেরদৌস ওয়াহিদের একটি গান থাকবে বলে জানান হাবিব। অ্যালবামের কাজ সস্পূর্ণ শেষ। হাবিব জানান, অ্যালবামের তার নিজস্ব ঢংয়ের গানই স্থান পেয়েছে। হাবিবের প্রথম অ্যালবাম প্রকাশিত হয় ২০০৭-এর জানুয়ারি মাসের কুরবানির ঈদে। ‘শোন’ নামের সেই অ্যালবামটি প্রকাশ করেছিল লেজার ভিশন। তবে এবার হাবিব নিজের প্রযোজনা প্রতিষ্ঠান এইচডব্লিউ মিউজিক থেকেই দ্বিতীয় অ্যালবামটি প্রকাশ করতে যাচ্ছেন।
সূত্রঃ দৈনিক ভোরের কাগজ।
Bangla Music Tags: Bangla Music Album, Habib Wahid, হাবিব ওয়াহিদ
Post Your Comments