‘গানটা যেমন নিয়মিতই চর্চা করা হয়, লেখালেখিও তেমনি। লিখতে পছন্দ করি, তাই লিখি। হারমোনিয়ামের মতো কাগজ-কলমও আমার খুব প্রিয়। ছোটবেলা থেকেই ডায়েরি লেখার অভ্যাস। তবে তা তারিখ ও সময় ধরে ধরে নয়; নিজস্ব চিন্তা, দর্শন, আনন্দ, দুঃখ, ভালো লাগা—সবই লিখে রাখি।’ বললেন কনকচাঁপা।
তেমনি কিছু লেখা নিয়ে এবার অমর একুশে গ্রন্থমেলায় বেরিয়েছে কনকচাঁপার বই স্থবির যাযাবর। কনকচাঁপার ভাষায়, ‘এটি আমার কিশোরবেলার আত্মকথন।’
তিনি আরও বলেন, ‘বইটি সবার জন্য, তবে যারা বড় শিল্পী হওয়ার স্বপ্ন দেখে, প্রতিষ্ঠা পেতে চায়—তারা পড়লে বেশি খুশি হব। একজন শিল্পী হওয়ার জন্য কতটা সংগ্রাম ও ত্যাগ স্বীকার করতে হয়, কী পরিমাণ নিষ্ঠা প্রয়োজন—তা জানতে পারবে।’
ইমদাদুল হক মিলনের সহায়তায় স্থবির যাযাবর বইটি বের করেছে অনন্যা প্রকাশনী।
কনকচাঁপা জানান, তিনি কবিতাই বেশি লেখেন। অনেক কবিতা জমা হয়েছে। সামনে সেসব নিয়ে বই বের করবেন। বললেন, ‘ইচ্ছা আছে, কবিতাগুলো আমি নিজেই আবৃত্তি করব। আর বইয়ের সঙ্গে সেই অডিও অ্যালবামটিও দেওয়া হবে। কবিতাগুলো আমার মতো দরদ দিয়ে আর কি কেউ পড়বে?’
সূত্র: দৈনিক প্রথম আলো, ফেব্রুয়ারী ০৩, ২০১০
Tags: অ্যালবাম, আবৃত্তি, ইমদাদুল হক মিলন, কনকচাঁপা
Related News:
Leave a Reply