নতুন চমক নিয়ে আসছেন মিলা

Milaবছরখানেক আগে ফেলে আসা শীর্ষক একটি মাত্র অ্যালবাম বাজারে এসেছে মিলার। এই একটি অ্যালবাম দিয়েই ঝড় তোলেন তিনি। পরে সেই অ্যালবামের ব্যতিক্রম মিউজিক ভিডিও দিয়ে নতুন করে আলোচনায় এসেছিলেন তিনি। মাঝখানে দুটি মাত্র মিক্সড অ্যালবামে কণ্ঠ দিয়েছেন। মাত্র ১৩/১৪টি গান দিয়েই গানের বাজার মাতিয়ে রেখেছেন মিলা। সেই মিলা এবার আসছেন নতুন চমক নিয়ে। সে চমকটা অবশ্যই মিলার নতুন সলো অ্যালবাম। মিলার নতুন সলো অ্যালবামটিতে ফোক-পপিস-রক-হিপহপ সব ধরনের গানই থাকছে। আর অ্যালবামটি আসছে ফোয়াদের ফিচারিংয়ে। জি সিরিজের ব্যানারে প্রকাশিতব্য এ অ্যালবামটিতে বাপ্পা মজুমদারসহ সেরা সুরকাররা সুর করবেন। গান লিখছেন সাকীর মতো আলোচিত গীতিকাররা। অ্যালবামটি ঈদের আগেই বাজারে আসবে বলে জানান মিলা। নতুন অ্যালবামটি প্রসঙ্গে মিলা জানান, এক্সেপশনাল এবং মজার কিছু করছি। আমি মাসে মাসে অ্যালবাম করায় বিশ্বাসী নই। একটা অ্যালবাম করার পর শ্রোতাদের সেটি গ্রহণের সুযোগ করে দিতে হয়। তাই দীর্ঘদিন পর সলো করছি। অ্যালবামটিতে শ্রোতাদের জন্য চমক থাকছে। মিলার নতুন অ্যালবামটির টাইটেল এখনো ঠিক হয়নি। অন্যদিকে শিগগিরই ফোয়াদের ফিচারিংয়ে বন্য নামে একটি মিক্সড অ্যালবাম বাজারে আসছে। আরএফএম রেডিওর সুবাদে মিলার গাওয়া শুকনো পাতার নূপুর পায়ে নাচে পূর্ণিমায় শীর্ষক আনরিলিজড গানটি ইতিমধ্যেই শ্রোতাদের হৃদয় জয় করেছে। সব মিলিয়ে মিলার নতুন চমকের অপেক্ষায় আছে সবাই।

সূত্রঃ দৈনিক যায়যায়দিন।

Post Your Comments

*
To prove you're a person (not a spam script), type the security text shown in the picture. Click here to regenerate some new text.
Click to hear an audio file of the anti-spam word

Bangla Music : Incoming search terms

    মিলা (1) -