নতুন অ্যালবাম বন্ধুতা

জি সিরিজের ব্যানারে ১৭ জুলাই প্রকাশিত হয়েছে ভিন্ন ধরনের মিশ্র অ্যালবাম বন্ধুতা। বসুন্ধরা সিটির লেভেল সেভেনে অবস্থিত এক্সিবিশন সেন্টারে বন্ধুতা অ্যালবামের মোড়ক উন্মোচন অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাট্যকার-সাংবাদিক আনিসুল হক। সঙ্গীত পরিচালক গোলাম মোর্শেদ জুয়েলের আয়োজনে এ অ্যালবামে একক শিল্পীরা হলেন তাহসান, অর্ণব, কনক আদিত্য, তপু, সজীব ও মিলন মাহমুদ।
ব্যান্ড ও তাদের গানগুলো হলো - ১. দলছুট- ভুল ধারণা, ২. কার্নিশে ম্যাগপাই- ডাক্তার ওসামা, ৩. গ্রুভ ট্র্যাপ- মায়াবী ছোঁয়ায়, ৪. মনোসরণি- জলে আগুন, ৫. ডি মাইনর- স্মৃতির শহর, ৬. মিথ- সময় সমীকরণ, ৭. শিরোনামহীন - প্রান্তর। বন্ধুতা অ্যালবামের সাফল্য কামনা করে জি সিরিজের কর্ণধার নাজমুল হক ভূঁইয়া খালেদ বলেন, ভিন্ন ধারার মিশ্র অ্যালবাম বন্ধুতা নিয়ে আমি খুবই আশাবাদী। জি সিরিজ প্রথম থেকেই বাংলা সঙ্গীতে সুস্থ ধারা বজায় রেখে কাজ করে আসছে। এই অ্যালবাম সেই ধারারই প্রয়াস।
সূত্রঃ যায়যায়দিন।
Bangla Music Tags: অর্ণব চৌধুরী, আগুন, তাহসান, দলছুট, মিলন মাহমুদ

Post Your Comments