Please Donate

Other Links

নগর বাউলের অষ্টম অ্যালবাম

২০০০ সালে বাজারে আসে নগর বাউলের সপ্তম অ্যালবাম দুষ্টু ছেলের দল। এরপর পেরিয়ে গেছে প্রায় আট বছর। এর মাঝে গত বছর নগর বাউলের কর্ণধার জেমসের একটি একক অ্যালবাম প্রকাশিত হলেও ব্যান্ডের কোনো অ্যালবাম প্রকাশিত হয়নি। তবে ভারতীয় চলচ্চিত্রে প্লে-ব্যাক, দেশে এবং দেশের বাইরে প্রচুর স্টেজ শো নিয়ে ব্যস্ত থাকলেও এর মাঝেই একটু একটু করে নগর বাউল এগিয়ে এনেছে ব্যান্ডের অষ্টম অ্যালবামের কাজ। এরই মধ্যে ছয়টি গানের মিউজিক ট্র্যাক তৈরি হয়ে গিয়েছে। সেই সঙ্গে দুটি গানে কণ্ঠও দিয়েছেন জেমস। বাকি গানগুলোর কাজও দ্রুত এগিয়ে চলেছে বলে জানালেন নগর বাউল সদস্যরা। সবকিছু ঠিক থাকলে আগামী রোজার ঈদেই অ্যালবামটি বাজারে ছাড়ার প্রস্তুতি নিচ্ছেন তারা। উল্লেখ্য, অ্যালবামের নাম এবং ব্যানার এখনো চূড়ান্ত হয়নি।

Bangla Music Tags: ,

Related posts

Post Your Comments

Bangla Music : Incoming search terms

    bangla (1) -