দ্বৈত অ্যালবামে আসিফ ও আলম আরা মিনু
জনপ্রিয় কণ্ঠ শিল্পী আসিফ এবং আলম আরা মিনু এবার দ্বৈত অ্যালবামের জুটি হয়েছেন। এই প্রথম বারের মতো তাদেরকে দ্বৈত অ্যালবামে দেখা যাবে। এরই মধ্যে অ্যালবামের বেশ কিছু গানের রেকডিং শেষ হয়েছে। অ্যালবামের গান গুলোর কথা লিখেছেন, প্রদীপ সাহা, কামরুজ্জামান কাজল এবং জাহিদ আকর প্রমুখ। সূর ও সংগীত পরিচালনা করেছেন রাজেশ, পল্লব স্যান্নাল ও সেলিম আশরাফ। অ্যালবামটি কিছুদিনের মধ্যেই সাউন্ডটেক থেকে প্রকাশিত হবে।
সূত্রঃ ইএনএস।
Bangla Music Tags: Alam Ara Minu, Asif Akbar, আলম আরা মিনু, আসিফ আকবর
Post Your Comments