দ্বিতীয় অ্যালবাম নিয়ে আবিদ

Abid - Bangla Music

প্রথম অ্যলবাম এতো ভালোবাসি-র সফলতার পর ক্লোজআপ তারকা আবিদ নিয়ে আসছেন তার দ্বিতীয় সলো অ্যালবাম। রবীন্দ্রসঙ্গীতের বাইরে এবারের এ অ্যালবামটি হচ্ছে কিছুটা আধুনিক গানের। অ্যালবামটির সুর করছেন শিল্পী নিজেই। অ্যালবামে মোট নয়টি গান থাকছে। অ্যালবামের গানগুলো হবে কিছুটা রোমান্টিক, আধ্যাত্মিক ও দুঃখের। গানগুলো লিখেছেন হাবিবের বলছি তোমাকে অ্যালবামের গীতিকার সুস্মিতা, বান্না হাসান ও জীবন। অ্যালবামের সঙ্গীত পরিচালনা করছেন পঙ্কজ। নিজেই কেন গানের সুর করতে গেলেন এমন প্রশ্নে আবিদ বলেন, আমার প্রথম অ্যালবামটি ছিল রবীন্দ্রসঙ্গীতের। আর শ্রোতারা আমাকে রবীন্দ্রসঙ্গীত গাইতেই বেশি সময় দেখেছেন। তাই হঠাৎ শ্রোতাদের মনে যাতে কোনো ভিন্ন প্রতিক্রিয়া দেখা না দেয় সে কারণেই আমার সুর করা। আমার গানগুলোতে কিছুটা আগের অ্যালবামের ভাবধারা বজায় রাখতেই আমার সুর করা। প্রথম অ্যালবামের পর দ্বিতীয় অ্যালবাম করতে কেন পুরো এক বছর সময় লাগছে জানতে চাইলে এ শিল্পী বলেন, অনেকদিন ধরেই প্রস্তুতি নিচ্ছিলাম। অনেকটা প্রথম অ্যালবাম করার পর থেকেই এ প্রস্তুতি। তবে মাঝখানে পড়াশোনা ও এবারের ক্লোজআপ ওয়ান উপস্থাপনার জন্য সারাদেশ ট্যুর করতে হয়েছে তাই এ ধীরগতি।

সূত্রঃ যায়যায়দিন।

Bangla Music Tags:

Related posts

One Response to “দ্বিতীয় অ্যালবাম নিয়ে আবিদ”

  1. foysal | July 31st, 2008

    if we can make pady fild by goad no need to cow

Post Your Comments

*
To prove you're a person (not a spam script), type the security text shown in the picture. Click here to regenerate some new text.
Click to hear an audio file of the anti-spam word

Bangla Music : Incoming search terms