মতো বাপ্পা মজুমদারের সুরে গান গাইলেন কলকাতার জনপ্রিয় গায়ক অঞ্জন দত্ত। আর এবারে অঞ্জন দত্তের গানের কথা লিখেছেন জুলফিকার রাসেল আর সুর করেছেন বাপ্পা মজুমদার। আগামী ঈদে রিলিজ পেতে যাওয়া এ অ্যালবামটিতে বাপ্পা ও অঞ্জন দত্তের সঙ্গে গান গাইবেন এস আই টুটুল। অ্যালবামটিতে এ তিন শিল্পীর মোট তিনটি করে গান থাকবে।
এর আগে গত বছর রিলিজ পায় বাপ্পা মজুমদার ও অঞ্জন দত্তের প্রথম ডুয়েট অ্যালবাম ইচ্ছে করেই একসঙ্গে। সেবারই প্রথমবারের মতো বাংলাদেশের কোনো শিল্পীর কথা ও সুরে প্রথমবারের মতো গান করেন অঞ্জন দত্ত। আর এবার দীর্ঘ এক বছরের বিরতি দিয়ে দ্বিতীয়বারের মতো আবারো বাপ্পা মজুমদারের সুরে গান করলেন অঞ্জন দত্ত। নাম ঠিক না হওয়া এ অ্যালবামটিতে অঞ্জন দত্তের গাওয়া তিনটি গানেরই রেকর্ডিং হয়েছে বেশ কিছুদিন আগে। বর্তমানে বাপ্পা মজুমদার ও এস আই টুটুলের গানের কাজ চলছে।
ডুয়েট অ্যালবাম ছাড়াও বেশ কিছুদিন আগে জি সিরিজের ব্যানারে বাংলাদেশে রিলিজ পায় অঞ্জন দত্তের সলো অ্যালবাম, হ্যালো বাংলাদেশ। একই অডিও প্রযোজনা সংস্থা থেকে অঞ্জন দত্তের একটি আবৃত্তির অ্যালবাম রিলিজ পেলেও অনেকদিন ধরে তার আর কোনো অ্যালবাম রিলিজ পায়নি। বাংলাদেশে তার এ নতুন মিক্সড অ্যালবামটিতে অঞ্জন দত্ত ছাড়াও বাপ্পা ও এস আই টুটুলের দ্বৈত কণ্ঠের একটি গান রয়েছে। অ্যালবামটি সম্পর্কে বাপ্পা মজুমদার বলেন, অনেকদিন আগে অঞ্জনদার জন্য গানগুলো করেছিলাম।
সূত্রঃ দৈনিক যায়যায়দিন।
Tags: Anjan Dutta, à¦à¦¸ আই টà§à¦Ÿà§à¦², বাপà§à¦ªà¦¾ মজà§à¦®à¦¦à¦¾à¦°, অঞà§à¦œà¦¨ দতà§à¦¤, Bappa Majumdar, SI Tutul
Related News:
Leave a Reply