দেড় মাসের সফরে আজ যুক্তরাষ্ট্র যাচ্ছেন একঝাঁক তারকা

আজ কুয়েত এয়ারলাইন্সের সাড়ে ৫টার ফ্লাইটে দেড় মাসের সফরে যুক্তরাষ্ট্র যাচ্ছেন শো-বিজের একঝাঁক তারকা। এদের মধ্যে রয়েছেন পার্থ বড়ুয়া, বাপ্পা মজুমদার, হায়দার হোসাইন, মিলা এবং ক্লোজআপ তারকা সালমা, মুহিন, নিশিতা, রন্টি, সোনিয়া, সাব্বিরসহ অনেকে।

টিভি মিডিয়া থেকে মনির খান শিমুল ও নাদিয়াসহ আরো কয়েকজন। জানা গেছে, যুক্তরাষ্ট্রে অবস্থিত বাংলা কমিউনিটির স্বনামধন্য মিডিয়া সংগঠন দেশি মিউজিক ডট কমের আমন্ত্রণে যুক্তরাষ্ট্র পাড়ি দিয়েছেন প্রায় ২৩ জন তারকা। যুক্তরাষ্ট্রের মিয়ামি বিচ, নিউইয়র্ক, টেক্সাস, লসএঞ্জেলেস ও ফিলাডেলফিয়ার বিভিন্ন কনসার্ট এবং ফ্যাশন শোতে অংশ নিয়ে প্রায় দেড় মাস পর দেশে ফিরবেন সবাই। তবে এর মাঝে দুটি কনসার্টে অংশ নিতে ২৬ তারিখে কানাডা পাড়ি দেবেন পার্থ বড়ুয়া, বাপ্পা মজুমদার, হায়দার হোসাইন, মিলা, সালমা, মুহিন ও সোনিয়া। কানাডার টরন্টো ও মনট্রিয়ালে কনসার্ট শেষ করে আগামী মাসের ২ তারিখে যুক্তরাষ্ট্রে ফিরে আসবেন তারা।

দেড় মাসের জন্য সবাই যুক্তরাষ্ট্রে থেকে গেলেও ক্লোজআপ ওয়ান প্রতিযোগিতার মূল বিচারক পার্থ বড়ুয়া ক্লোজআপ ওয়ানের কার্যক্রমের জন্য আগামী মাসের ১০ তারিখেই দেশে ফিরে আসবেন বলে জানা গেছে।

সূত্রঃ যায়যায়দিন।

Bangla Music Tags: , , , , , , , , , ,

Related posts

Post Your Comments

Bangla Music : Incoming search terms