দেশের গানে শাকিল আনাম ও কল্পনা আনাম

Shakil Anam, Kalpana Anamনজরুল সঙ্গীত শিল্পী শাকিল আনাম ও কল্পনা আনামের দেশের গানের দ্বৈত অ্যালবাম মৃত্তিকা বেরিয়েছে। অ্যালবামটি মুক্তি দিয়েছে লেজার ভিশন। ১০টি গান দিয়ে সাজানো হয়েছে অ্যালবামটি। শাকিল আনাম এককভাবে গেয়েছেন চারটি গান, কল্পনা আনাম পাচটি গান আর একটি গান দুজন মিলে দ্বৈত কণ্ঠে গেয়েছেন। গানগুলোর শিরোনাম- মা গো তোমার সবুজ চাদরে, এই বাংলার মাটিতে, তুমি কি মধুর সোনার রূপার বাড়ি, আজ নয় গুনগুন, এক সাগর রক্তের বিনিময়ে, আমার দেশের মাটির গন্ধে, ভেবো না গো মা, তুমি চিরকাল আমার বুকের ধন, ও আমার বাংলা মা তোর এবং ও আমার দেশের মাটি।

গানগুলো সম্পর্কে শাকিল আনাম ও কল্পনা আনাম বলেন, মূলত আমরা নজরুল সঙ্গীত শিল্পী। পাশাপাশি পুরনো দিনের গান গাইতেও স্বাচ্ছন্দ্য বোধ করি। বিচ্ছিন্নভাবে দেশের গান গাইলেও এই প্রথম লেজার ভিশন থেকে মহান বিজয় দিবসের আগে দেশের গানের এ অ্যালবামটি বেরুল। আমাদের সঙ্গীত জীবনে এ অ্যালবামটি বিশেষ একটি গুরুত্ব রাখে।

সূত্রঃ যায়যায়দিন।

Post Your Comments

Bangla Music : Incoming search terms