Please Donate

Other Links

দীর্ঘদিন পর নতুন অ্যালবাম নিয়ে পথিক নবী

Pathik Nabi - Bangla Music

সুন্দর দারুণ গতিময় স্তব্ধতা/যতোটা সত্য ততোটা মিথ্যা/ হাসি ও প্রলাপ/আজ শাহবাগের মাথা খারাপ… কিংবা পুড়ে যাওয়া মাটি/খাঁ খাঁ প্রান্তর/অনাবাদি অনাদরে/ ছুঁইয়ো না ছুঁইয়ো না মোরে… এমনই কিছু পূর্ণতা আর অপূর্ণতা, স্বপ্ন আর দুঃস্বপ্ন, ভালোবাসা আর ভালোবাসাহীনতা, দ্রোহ আর বিদ্রোহ, ইচ্ছা আর অনিচ্ছা, বোঝা আর না বোঝা, মূর্ত আর বিমূর্ত কথা নিয়ে তৈরি হচ্ছে পথিক নবীর নতুন একক অ্যালবাম। সর্বশেষ অ্যালবাম বাঁকা চাঁদের পর প্রায় তিন বছর কেটে গেছে। এ তিন বছরে নানা রকম পরীক্ষা-নিরীক্ষা করে ১৯টি গান তৈরি করেছেন পথিক নবী। প্রাইমারি রেকর্ডিংয়ের পর এখনো নানা রকম গবেষণা, সংযোজন-বিয়োজনের কাজ চলছে। এখান থেকে যাচাই-বাছাই করে ১০টি গান দিয়ে সাজানো হচ্ছে নতুন অ্যালবামটি। উল্লেখযোগ্য গানের মধ্যে রয়েছে- আজ শাহবাগের মাথা খারাপ, পুড়ে যাওয়া মাটি, আমার দুই দুটি চোখে, তোমার ওই চোখের পানি, জানি না তোমার মনে, আমার হৃদয়খানা প্রভৃতি।

অ্যালবামের নাম এখনো চূড়ান্ত হয়নি। তবে এ বছরের যে কোনো সময় বড় কোনো প্রযোজনা প্রতিষ্ঠান থেকে অ্যালবামটি মুক্তি পাবে বলে জানিয়েছেন পথিক নবী।

সূত্রঃ যায়যায়দিন।

Bangla Music Tags: , ,

Related posts

Post Your Comments

Bangla Music : Incoming search terms