দিন বদলের স্বপ্ন নিয়ে প্রীতমের তুই কি আমার বন্ধু হবি

দিন বদলের স্বপ্ন নিয়ে লেজার ভিশনের ব্যানার থেকে প্রীতমের কথা, সুর ও সঙ্গীত বের হয়েছে একক অ্যালবাম তুই কি আমার বন্ধু হবি। কি বোর্ড, গিটার, ভায়োলিন এবং আরো অনেক বাদ্যযন্ত্রের সমন্বয় রয়েছে এ অ্যালবামের নয়টি গানে। এ অ্যালবামের প্রথম গানটির কথা হলো আমার বুকে আগুন থাকে, চোখে থাকে জল, তুই কি আমার বন্ধু হবি।

এ অ্যালবামের প্রথম গানটি শুধু নয়, প্রতিটি গান যেমন পাগলামি, বালক, বুক চাদ একটি সকাল, আপস, মন খারাপের দল, যুদ্ধ সব গানের কথা ও সুরে রয়েছে ভিন্নতা। এ অ্যালবামের প্রতিটি গানে রয়েছে গিটারের অসাধারণ ব্যবহার। তাছাড়া ভায়োলিনের সুর লহরি গানগুলোকে করেছে শ্রুতিমধুর। প্রীতমের এ ভিন্ন ধারার অ্যালবামটি সবার কাছে ভালো লাগবে আশা করি।

সূত্রঃ যায়যায়দিন।

Post Your Comments

*
To prove you're a person (not a spam script), type the security text shown in the picture. Click here to regenerate some new text.
Click to hear an audio file of the anti-spam word

Bangla Music : Incoming search terms