Please Donate

Other Links

তিন্নি ও রুবাবা দৌলা মতিনের প্রথম অ্যালবাম যাবে যদি চল

প্রথমবারের মতো অ্যালবামের জন্য গান করলেন রুবাবা দৌলা মতিন। গ্রামীণফোনের হেড অফ কাস্টমার কেয়ার পরিচয়ের বাইরে এখন থেকে তাকে চেনা যাবে গানের মানুষ হিসেবে। গতকালই প্রযোজনা সংস্থা জি সিরিজের ব্যানারে রিলিজ পেল তার মিক্সড অ্যালবাম যাবে যদি চল। অ্যালবামটিতে রুবাবা দৌলা মতিন মোট দুটি গানে কণ্ঠ দিয়েছেন। এর একটি গানে তিনি এককভাবে কণ্ঠ দিলেও আরেকটি গানে যৌথভাবে কণ্ঠ দিয়েছেন সুরকার গায়ক তাপসের সঙ্গে। পুরো অ্যালবামটির ফিচারিং করেছেন তাপস নিজেই।

রুবাবা দৌলা মতিনের গাওয়া দুটি গানই আর এন প্রোপেল পরিচালিত চ্যাম্প নামক মুভিতে প্লে ব্যাক সঙ হিসেবেও নেয়া হবে বলে জানা গেছে। এ অ্যালবামটির আরেকটি বড় চমক হলো প্রথমবারের মতো কোনো অ্যালবামের গানে কণ্ঠ দিলেন মডেল অভিনেত্রী তিন্নি। এখন থেকে মডেল অভিনেত্রীর বাইরে তিন্নিকে চেনা যাবে কণ্ঠশিল্পী হিসেবেও। এর আগে অ্যালবামটি গতকাল রিলিজের আগে রেডিও টুডের এক আড্ডায় তিন্নি সরাসরি উপস্থিত হয়ে তার গানটি শ্রোতাদের শোনালে গানটি শ্রোতাদের বেশ প্রশংসা পায়। রুবাবা ও তিন্নি ছাড়াও এ অ্যালবামের বাকি গানগুলোতে কণ্ঠ দিয়েছেন কানিজ সুবর্ণা, রিজিয়া পারভীন, সিনথিয়া ও সারা।

সূত্রঃ যায়যায়দিন।

Bangla Music Tags: , , ,

Related posts

Post Your Comments

Bangla Music : Incoming search terms

    তিন্নি (13) - রুবাবা দৌলা মতিন (3) - kaniz subarna (2) - রুবাবা দৌলা মতিন (1) - Picture of Kaniz Subarna (1) - kaniz subarna photo (1) - rizia parveen pic (1) - Kaniz subarna photo gallery (1) -