Please Donate

Other Links

তাহ্‌সানকে ছাড়া ব্ল্যাকের প্রথম অ্যালবাম

Blackচলতি মাসের ১ তারিখে শুরু হয়েছে ব্ল্যাক এর নতুন ব্যান্ড অ্যালবামের রেকডিং। এ অ্যালবামে থাকছেন না ব্যান্ডের প্রধান কণ্ঠ তাহ্‌সান। সঙ্গীতে নিজের একক ক্যারিয়ারের পাশাপাশি নাটকে অভিনয় ও মডেলিং সহ নানা মাধ্যমে নিজেকে জড়িয়ে তাহ্‌সান ব্যান্ডকে মোটেও সময় দিতে পারছেন না বলে তাকে ছাড়াই ব্যান্ডের সদস্যরা কাজ শুরু করেছেন পরবর্তী অ্যালবামের। এ যাবত্‌ অ্যালবামের জন্যে ৬টি গান রেকডিং শেষ হয়েছে আর এ সবগুলো গানই গেয়েছেন ব্যান্ডের ভোকালিস্ট কাম বেইজ গিটারিস্ট জন। এবারের অ্যালবামের জন্য গান করা হচ্ছে ১৬/১৭টি। তারমধ্য থেকে বাছাই করে ১২টি গান দিয়ে সাজানো হবে অ্যালবামটি। বাকী ৬টি গানেও কণ্ঠ দিবেন জন। এ প্রসঙ্গে ব্যান্ডের সদস্যরা বলেন, আমাদের আগের ২টি অ্যালবাম উত্সবের পর এবং আমার পৃথিবী’তে জনের গাওয়া গানগুলো ব্যাপক শ্রোতাপ্রিয়তা পেয়েছে। এ অ্যালবামের সবগুলো গান জন গাইলেও গানের ধরনে আমরা কিছুটা পরিবর্তন এনেছি। জন আগে শুধু রক গান করলেও এবার সে রক, অল্টারনেটিভ, ফিউশন সহ সফট্‌ ধারার কিছু গান এবং সেই সাথে ২/১টি ক্লাসিক্যাল বেইজ গানও গাইবে। এ পর্যন্ত যে গানগুলো গেয়েছে সে, তার সবগুলোই আমাদের ভীষণ ভাল লেগেছে। আমরা আশা করি আমাদের শ্রোতাদেরও ভাল লাগবে সেগুলো। আমাদের এ অ্যালবামের আরও একটি বিশেষ দিক হচ্ছে, এ অ্যালবামের সব গানের সাউন্ড প্রডিউস করবেন ইকবাল আসিফ জুয়েল ভাই।

উল্লেখ্য, বর্তমানে ড্রিমডেস্ক ও জুয়েলের নিজস্ব স্টুডিওতে বাকি গানগুলোর মিউজিক ট্র্যাক করছেন ব্ল্যাক সদস্যরা। এটি হবে ব্ল্যাক এর তৃতীয় অ্যালবাম। সবকিছু ঠিকঠাক থাকলে জুন মাসের ১ম সপ্তায় জি-সিরিজের ব্যানারে অ্যালবামটি বাজারে আসবে বলে জানালেন তারা। তবে অ্যালবামের নাম এখনো ঠিক করা হয়নি।

সূত্রঃ দৈনিক যায়যায়দিন।

Bangla Music Tags:

Related posts

One Response to “তাহ্‌সানকে ছাড়া ব্ল্যাকের প্রথম অ্যালবাম”

  1. FU | March 27th, 2007

    hi man, it really a gud news that black are recording.
    Oh! JOn is not black’s bass guitarist.he’s the lead vox.and by the way who need tahsan ..

Post Your Comments

Bangla Music : Incoming search terms

    bangla gud (3) - রক (1) - আমার পৃথিবী black (1) -